ঢাকা কিশোরগঞ্জ সড়কের কাপাসিয়ার মিয়ার বাজার নামক স্থানে বাস-হোন্ডা মুখোমুখি সংঘর্ষে রাসেল নামক (২০) এক প্রবাসী ঘটনাস্থলে মারা যায়। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ ঘটনা ঘটেছে বলে জানায় এস আই আ. আলিম।
পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার হাইলজোর গ্রামের রশিদ ছেলে প্রবাসী রাসেল ও একই গ্রামের হোসেন এর ছেলে শাকিল আমরাইদ বাজার থেকে কাপাসিয়া যাওয়ার পথে পাথের সাথী নামক মিনি বাস বাইক এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
নিহত রাসেল এর প্রতিবেশি আরিফ ও শ্যামল জানায়, রাসেল মারা গেছে। শাকিলকে গাজীপুরে নিয়ে যাওয়া হচ্ছে। ইউপি সদস্য সোহরাব জানায়, আহত শাকিল এসএসসি পরীক্ষার্থী।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. কাওসার জানান, দুর্ঘটনায় রাসেল মারা গেছে। শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















