বছর ঘুরে ফের আসছে মাহে রমজান। এ মাসে মুমিন মুসলমানরা আল্লাহর সান্নিধ্য লাভে ইবাদত বন্দেগীর মধ্যে দিয়ে কাটিয়ে থাকেন। ওমান সহ বিশ্বব্যাপী শাবানের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৭ই মার্চ ওমানে পালিত হবে পবিত্র শবে বরাত। দেশটি আরবের হলেও এ বছর বাংলাদেশের সাথে একই দিনে হচ্ছে এই শবে বরাত। সৌদি আরব, দুবাই ও কাতারে ৬ মার্চ অনুষ্ঠিত হবে শবে বরাত। সেই হিসেবে আগামী ২৩ মার্চ ওমানে প্রথম রোজার সম্ভাবনা রয়েছে।
এদিকে, দেশের আকাশে শাবানের চাঁদ দেখা যাওয়ায় পবিত্র শবে বরাতের তারিখ ঘোষণা করেছে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় কমিটি জানিয়েছে, আগামী ৭ মার্চ (মঙ্গলবার) দিবাগত রাতে বাংলাদেশে পবিত্র শবে বরাত পালন করা হবে।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) লাইলাতুল বরাত বা শবে বরাত পালিত হয়। সেই হিসেবে আগামী ৭ মার্চ (মঙ্গলবার) দিনগত রাতই শবে বরাতের রাত। পুণ্যময় এই রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন। আর তাই পরের দিন সরকারি ছুটি ঘোষণা করেছে। এবছর পবিত্র শবে বরাতের ছুটি ৮ মার্চ নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বারতা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















