পবিত্র শবে মেরাজ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে দুই কর্মদিবস বন্ধ থাকবে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস। এসময় দূতাবাসের যাবতীয় দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছে দূতাবাস। সোমবার (১৩ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, আগামী ১৯ ফেব্রুয়ারি রবিবার এবং ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে, পবিত্র শবে মেরাজ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে ওমান সরকার। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশটির সরকারী প্রতিষ্ঠান ও অন্যান্য আইনি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতের প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য সরকারি ছুটি থাকবে। জরুরি প্রয়োজনে ছুটির দিনে শ্রমিকদের সম্মতি সাপেক্ষে কাজ করাতে পারবে মালিক, তবে উপযুক্ত পারিশ্রমিক দিতে হবে।
https://www.youtube.com/watch?v=CLkjCco1oa0&t=83s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















