মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সরকারী প্রতিষ্ঠানে আরো প্রবাসী কর্মী কমাতে চায় দেশটির সরকার। বর্তমানে প্রবাসীদের স্থানে ওমানী কর্মীদের প্রতিস্থাপনের জন্য কাজ করে যাচ্ছে শ্রম মন্ত্রণালয়। সরকারী খাতের চাকরিপ্রার্থীদের ৬ থেকে ১২ মাস মেয়াদী একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রশিক্ষণে প্রয়োজন হবে না পূর্বের কাজের অভিজ্ঞতার।
শ্রম মন্ত্রণালয়ের ট্রেনিং সাপোর্ট সেন্টারের ফাইজা আবদুল্লাহ আল রাইসি বলেন, এই উদ্যোগটি একটি সুস্পষ্ট প্রতিস্থাপন পদ্ধতি নির্ধারণ করেছে। যার মাধ্যমে জাতীয় ক্যাডারদের কারিগরি ও প্রশাসনিক চাকরির জন্য প্রশিক্ষণ ও দক্ষতা প্রোগ্রামে অন্তর্ভুক্ত করে পরবর্তীতে সরকারী প্রতিষ্ঠানে প্রবাসী কর্মীদের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়।
এই উদ্যোগটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি-বা কম একাডেমিক যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের লক্ষ্য করে নেয়া হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে চাকরির জন্য জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জিত হয়। প্রশিক্ষণের সময় তাদের যোগ্যতার উপর ভিত্তি করে মাসিক উপবৃত্তিও প্রদান করা হয়।
দেশটির নতুন এই পদক্ষেপের ফলে প্রবাসীদের উপর বিরুপ প্রভাব ফেলবে এমন আশংকা করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। তাদের ধারণা, এতে যেসকল প্রবাসী ওমান সরকারের শীর্ষ পর্যায়ে চাকরি করছেন, তাদের চাকরি হারানোর শংকা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















