ঝিনাইদহের মহেশপুরের মাটিলা সীমান্তে নগদ হুন্ডির টাকাসহ তিনজন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবির সদস্যরা। শনিবার দুপুরে উপজেলার লেবুতলা সীমান্ত থেকে তাদের আটক করা হয়।
লেবুতলা সীমান্ত দিয়ে ৩ জন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক সাগর বিশ্বাস, তার স্ত্রী প্রজ্ঞা সম্পত লাগাদে ও তাদের শিশু সন্তানকে আটক করে বিজিবি। তাদের কাছ থেকে ১২ লাখ ১২ হাজার ৫০০ টাকা, ৭টি মোবাইল, ল্যাপটপ ও এটিএম কার্ড জব্দ করা হয়। ভারতের মহারাষ্ট্রের ভাসীনাকা এলাকায় তাদের বাড়ি।তিনি জানান, আটকৃতদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহম্মদ সাইফুল ইসলাম শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















