ওমানে মোঃ ইব্রাহিম মিয়া নামে এক বাংলাদেশী প্রবাসী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওইন্নাইলাইহি রাজিউন)। তার দেশের বাড়ি কুমিল্লা জেলার তিতাস থানার উত্তর শ্রী নারায়ণকান্দি গ্রামে। তার বাবার নাম মৃত আবদুল খালেক মুন্সি। ঘটনাস্থল থেকে মোহাম্মাদ খাজা উদ্দিন নামে এক প্রবাসী আমাদের জানান, প্রতিদিনের ন্যায় শনিবার সকালে কাজের জন্য দোকানে আসেন তিনি, কাজ শুরুর কিছুক্ষণের মধ্যে সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাড়িতে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

মোঃ ইব্রাহিম মিয়া কাজ করতেন ওমানের বারকাহ বাজারে। পেশায় ছিলেন একজন দর্জি। এদিকে, দেশে তার মৃত্যুর খবর আসলে শোঁকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে অসহায় গোটা পরিবার। বর্তমানে তার মরদেহ ওমানের একটি মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পাঠানোর কথা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















