ইরানের রাজধানী তেহরানে আজারবাইজানি দূতাবাসে হামলার নিন্দা জানিয়েছে ওমান সরকার। শনিবার (২৮ জানুয়ারি) এক বিবৃতিতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তেহরানে আজারবাইজানের দূতাবাসকে লক্ষ্য করে হামলার নিন্দা জানায় ওমান। এই বিষয়ে ওমান তার দৃঢ় অবস্থান নিশ্চিত করে এবং কূটনৈতিক মিশনকে লক্ষ্য করে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে এমন সব পদক্ষেপকে প্রত্যাখ্যান করে।
আল জাজিরার খবরে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে আজারবাইজান দূতাবাসের বাইরে একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকধারীর হামলায় একজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) সকালে এ হামলার ঘটনা ঘটে। তেহরানের পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত থাকা সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনার পেছনে উদ্দেশ্য কী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















