ওমানের আল আমরাত অঞ্চলে বৃহস্পতিবার করোনা রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাপ্লিকেশন তারাসুদে প্রকাশিত তথ্য অনুসারে: ওমানের করোনা ভাইরাস সংক্রমিত হওয়ার পর থেকে আল আমরাতে রোগীর সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। নতুন আক্রান্ত রোগীর সংখ্যার দিক দিয়ে এখন মাস্কাটে সিব অঞ্চল সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। সিবেতে নতুন করে করোনা রোগীর সংখ্যা ২৩৭ জন। মোট রোগীর সংখ্যা ছয় হাজার ৫১১ জন। বৌসারে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার ১৭৭ জন। মাতরাহতে মোট করোনা রোগীর সংখ্যা ছয় হাজার ৬২ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















