ওমানে করোনাভাইরাসে আক্রান্ত প্রায় ৫০ শতাংশ লোক সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার স্বাস্থ্য-মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ওমানে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে আপডেট সরবরাহ করা তারাসুদ অ্যাপ অনুযায়ী দেশটিতে করোনায় আক্রান্ত ২৬ হাজার ৮১৮ জন, যার মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ২৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৬৭ জন।
আরও পড়ুনঃ মাস্কাট এয়ারপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত
ওমানে গত ২৪ ঘণ্টায় নতুন ৭৩৯ জন আক্রান্ত হয়েছেন। সেইসাথে করোনা থেকে সুস্থের দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড করেছে আজ। স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দুই হাজার ৩৪৭ টি করোনা পরীক্ষা করা হয়েছে। নতুন তিনজনের মৃত্যু সহ দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৯ জন। দেশটিতে আজ করোনায় আক্রান্ত হয়ে ৩৭৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে যাদের মধ্যে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়েছে ১০৩ জন করোনা রোগীকে। স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ বিন মোহাম্মদ আল-সাইদি সকলকে করোনা প্রতিরোধমূলক ব্যবস্থা বিশেষত সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরে বাসা থেকে বের হওয়ার প্রতি আহ্বান জানান।
আরও দেখুনঃ করোনাজয়ী দুইজন ওমান প্রবাসীর সাক্ষাৎকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















