বিজ্ঞাপন
Thursday, March 5, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অপরাধ

রেলের সম্পদের অপব্যবহার: দোষীকে শাস্তির বদলে ‘পুরস্কার’!

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Jan 15
পড়ুন: 1 মিনিটে
0
,
12
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বেসরকারি প্রতিষ্ঠানকে অবৈধভাবে রেলের বাংলো ব্যবহারের সুবিধা দেওয়ায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক ও চট্টগ্রামের সিজিপিওয়াই চৌকির তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় সুপারিশ করা হয়েছিল ১ বছর আগে। কিন্তু এতদিনেও সেই সুপারিশের বাস্তবায়ন হয়নি। বরং, তাকে আরও ‘গুরুত্বপূর্ণ’ পদে বদলি করা হয়েছে।

আমানের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি চট্টগ্রামের হালিশহর এলাকায় বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং অ্যাকাডেমির ৯ নম্বর বাংলো এবং আশেপাশের ভূমি একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে ব্যবহারের সুযোগ দিয়েছেন।পরে, তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয় এবং ব্যবস্থা নেওয়ায় সুপারিশ করে তদন্ত কমিটি।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

রেলওয়ে সূত্রে জানা গেছে, ২০১৫ সালে মেসার্স সিলভার জুবিলি লিমিটেডকে ওই বাংলোসহ রেলওয়ের ২৫ দশমিক ৯০ একর জায়গা লিজ দেওয়া হয়। কিন্তু শর্ত ভেঙে ২০১৮ সালে সিলভার জুবিলি লিমিটেডের লিজ বাতিল করে রেল কর্তৃপক্ষ। এরপর ২০১৯ সালের ২৮ আগস্ট ২৫ দশমিক ৯০ একর জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে রেলওয়ে।

আরওপড়ুন

পাকিস্তানে গিয়ে খেলবে ওমান আর বাংলাদেশ?

মিসরে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট কার্যক্রম চালু

বিজ্ঞাপন

২০২১ সালের নভেম্বরে আরএনবি চিফ কমান্ড্যান্টের (পূর্ব) কাছে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে উচ্ছেদ হওয়া রেলের সম্পদ অবৈধভাবে ভোগ-দখলের সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন রেলওয়ে ট্রেনিং একাডেমির তৎকালীন রেক্টর মনির হোসেন অভিযোগে বলা হয়, ২০২১ সালের মার্চে করোনাকালীন লকডাউনে আমান উল্লাহ আমান অবৈধ দখল থেকে উচ্ছেদ করা বাংলো ও জায়গা পুনরায় অবৈধ দখলদারদের কাছে হস্তান্তর করেছেন।

 

অভিযোগ তদন্তে ২০২১ সালের ১১ নভেম্বর ৩ সদস্যের কমিটি গঠন করে রেলওয়ে। তদন্ত শেষে আরএনবি চিফ কমান্ড্যান্টের (পূর্ব) কাছে আমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ ৫ পৃষ্ঠার প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ৫ জুন আমান উল্লাহ আমান সিজিপিওয়াই চৌকির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেন। দায়িত্বে থাকাকালীন উচ্ছেদ করা প্রতিষ্ঠান পুনরায় রেলের সম্পত্তি দখল করলেও তিনি সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি। তিনি দখলদারদের বাধা দিয়েছেন এমন কোনো প্রতিবেদন দেখাতে পারেননি। পাশাপাশি এ বিষয়ে কোনো জিডি কিংবা প্রশাসনিক ব্যবস্থার চিঠি দেখাতে পারেননি।

প্রতিবেদনে আরও বলা হয়, রেলওয়ের ভূ-সম্পত্তি ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী আরএনবির ওপর রেলের সম্পদ রক্ষার দায়িত্ব বর্তায়। কিন্তু, আরএনবি সেই দায়িত্ব পালন করেনি। সুতরাং, সিজিপিওয়াই চৌকির তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ আমান তার দায় এড়াতে পারেন না।

বিজ্ঞাপন

নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির একজন সদস্য  বলেন, ‘তদন্ত করার সময় আমরা ১৪ জনের জবানবন্দি নিয়েছি। রেলের সম্পদ অবৈধভাবে ব্যবহারের সুযোগ দিয়ে টাকা আদায়ের অভিযোগও পেয়েছিলাম। তবে সে অভিযোগ আমরা প্রমাণ করতে পারিনি। কিন্তু, দায়িত্বে অবহেলা ছিল আমানের। মূলত তার নীরবতা এবং সহযোগিতার কারণে প্রকাশ্যে এভাবে রেলের সম্পদ ভোগ করেছিল অবৈধ দখলদার। তাই যৌথ প্রতিবেদনে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা ছিল। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশসহ প্রতিবেদন জমা দিয়েছিলাম।’এ বিষয়ে জানতে চাইলে আমান উল্লাহ আমান প্রথমে দায় এড়িয়ে বলেন, ‘আমি জয়েন করার আগে রেলের বাংলো দখল হয়ে গিয়েছিল।’

পরে তদন্ত প্রতিবেদনে তার যোগদানের তারিখ উল্লেখ থাকার কথা জানালে তিনি চুপ হয়ে যান।এরপর তিনি গণমাধ্যমকে বলেন, ‘রেলের সম্পদ দেখার দায়িত্ব ভূ-সম্পত্তি বিভাগের। আমাকে কেন প্রশ্ন করছেন? কোনো কিছু জানার থাকলে ভূ-সম্পত্তি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। তদন্তে প্রতিবেদনে তাকে দায়ী করে তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করার প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নিরপরাধ। আমাকে ফাঁসানো হচ্ছে।’

পরে তিনি এই প্রতিবেদকে তার সঙ্গে দেখা করতে বলেন। পাশাপাশি এ বিষয়ে সংবাদ না করার অনুরোধ করেন।
তদন্ত প্রতিবেদন দেওয়ার এক বছর পার হলেও অভিযুক্তের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না- জানতে চাইলে আরএনবি চিফ কমানড্যান্ট (পূর্ব) জহিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিক শাস্তি হিসেবে তাকে আমরা চট্টগ্রাম থেকে অন্যত্র বদলি করতে চেয়েছিলাম। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কারণে আমরা তাকে বদলি করতে পারিনি। প্রশাসনিক জটিলতার কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সময় লাগছে। তবে যেকোনো সময় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রেল স্টেশনের আরএনবির সিআই পদটি নিরাপত্তা ও কর্মক্ষেত্রের দিক থেকে গুরুত্বপূর্ণ। এই পদের জন্য অনেকে মন্ত্রণালয় এমনকি মন্ত্রীর সুপারিশও নিয়ে আসেন।অভিযুক্ত আমানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাকে চলতি বছরের ৯ সেপ্টেম্বর সিজিপিওয়াই থেকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে বদলি করায় এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অসন্তোষ প্রকাশ করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক চট্টগ্রাম বিভাগে কর্মরত আরএনবির একজন সহকারী কমানড্যান্ট ডেইলি স্টারকে বলেন, ‘শাস্তির বদলে আমান উল্লাহকে পুরস্কৃত করা হয়েছে, যা অনেকের মধ্যে অসন্তোষ তৈরি করবে।’

এ বিষয়ে চিফ কমানড্যান্ট (পূর্ব) জহিরুল ইসলাম বলেন, ‘মহাব্যবস্থাপক (পূর্ব) মহোদয়ের নির্দেশনা ছাড়া আমি বদলি করতে পারি না। এখানে আমার হাত নেই।’ জানতে চাইলে রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন ২৫ ডিসেম্বর ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনেক আগে তার বসকে (চিফ কমানড্যান্ট (পূর্ব) নির্দেশ দিয়েছি। কেন এখনো ব্যবস্থা নেওয়া হয়নি তার খোঁজ নেব।’

সুত্র: দ্যা ডেইলি স্টার

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: Bangladeshprobas timeprobash timeপুরস্কারপ্রবাস টাইমবাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post