ওমানের বিভিন্ন প্রদেশে বজ্রপাতের আশংকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছে, উত্তর প্রদেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকবে এবং মাঝে মাঝে বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা আছে। সেইসাথে গভীর রাত থেকে ভোর পর্যন্ত প্রদেশের বাকি অংশে আংশিক মেঘলা থাকবে। আল উস্তা, দক্ষিণ আশ শারকিয়াহ এবং ধোফার প্রদেশের কিছু অংশে নিম্ন-স্তরের মেঘ বা কুয়াশা দেখা দিতে পারে। স্যাটেলাইট থেকে প্রাপ্ত তথ্য বলছে, মুসান্দাম প্রদেশে মেঘের আনাগোনা অত্র অঞ্চলে তীব্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের সময় নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















