প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটালেন ওমানের সুলতান হাইথাম বিন তারিকের স্ত্রী সায়েদা আহাদ বিনতে আব্দুল্লাহ বিন হামেদ আল বুসাইদি। গতকাল বুধবার আজাইবা শহরে প্রতিবন্ধীদের জন্য তৈরি একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি। বুধবার ওমান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, পরিদর্শনের সময় সুলতানপত্নি সমিতির সুবিধাগুলি এবং প্রতিবন্ধী শিশুদের পুনর্বাসন ও প্রশিক্ষণের জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো পরিদর্শন করেন যাতে তারা সমাজের সাথে একীভূত হতে পারে। তিনি অ্যাসোসিয়েশনের শিশুদের জন্য প্রদত্ত সেবা, প্রশিক্ষণ, শিক্ষা ও পুনর্বাসন কর্মসূচির দিকে নজর দেন। এ সময় তার সঙ্গে ছিলেন অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সাইদা হুজাইজাহ জাইফার আল সাইদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রী ড. লায়লা আহমেদ আল নাজ্জার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















