প্রবাসী স্বামী আল আমিন মৃধার টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিক অলিউল্লাহ গাজীর হাত ধরে স্ত্রী রুমা আক্তার পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে ব্যবসা শুরু করেন বরগুনার আমতলী উপজেলার চাওড়া পাতাকাটা গ্রামের আল আমিন মৃধা।
প্রবাসে থাকতে স্থানীয় ওই যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে স্ত্রী রুমা আক্তার। এ ঘটনায় আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) এ ঘটনায় স্বামী মোঃ. আল আমিন মৃধা আমতলী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। আদালতের বিচারক মোঃ. আরিফুর রহমান মামলাটি আমলে নিয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
সংবাদ সম্মেলনে আল আমিন জানান, ২০১৫ সালে তাদের বিয়ে হয়। বিয়ের পরপরই তিনি দুবাই চলে যান। স্বামীর অবর্তমানে স্ত্রী রুমা আক্তার আমতলী পৌর শহরের সিলভার ব্যবসায়ী আউয়াল গাজীর ছেলে অলিউল্লাহ গাজীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনা আত্মীয়স্বজনের মধ্যে জানাজানি হয়। স্ত্রীকে অনৈতিক পথ থেকে নিবৃত্ত করতে বেশ কয়েকবার সালিস বৈঠক হয়। এরপর ২০১৮ সালে আল আমিন মৃধা দেশে ফিরে এসে ব্যবসা ও সংসার শুরু করেন।
কিন্তু সংসার করলেও স্ত্রী রুমা প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখেন। গত রোববার (৪ ডিসেম্বর) স্ত্রী রুমা আক্তার স্বামীর ঘর থেকে নগদ দুই লাখ ২০ হাজার টাকা ও আট ভরি স্বর্ণালংকার নিয়ে প্রেমিক অলি উল্লার গাজীর হাত ধরে পালিয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে স্ত্রী রুমা আক্তার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আল আমিন নামে আমি কাউকে চিনি না। আমার সাথে তার কোনও সম্পর্ক নেই।’ রুমার বাবা রিপন মৃধা জানান, ‘আল আমিন আমার মেয়ের স্বামী। এখন শুনতে পাচ্ছি মেয়ে জামাতাকে তালাক দিয়েছে’।
আরও পড়ুন:
ইসলামী ব্যাংকে ‘ভয়ংকর নভেম্বর’ : আমানত নিয়ে
প্রবাস থেকেই খোলা যাবে বিকাশ ও নগদের
ওমান প্রবাসী বাংলাদেশি ‘শীর্ষ সন্ত্রাসী’র লাশ
বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান করে নিলো ওমানের
শিশু আয়াতকে খুন করার ভয়ঙ্কর বর্ণনা দিলো অপরাধি
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















