ফুটবল বিশ্বকাপ মানেই এক আলাদা উন্মাদনা। বিশ্বের নানান দেশের নানা জাতের লাখো পর্যটক ভিড় করেন স্বাগতিক দেশে। তাই তাদের বিনোদনের জন্য পানি এবং পানীয়ের ব্যবস্থা না থাকলে আগ্রহ হারান পর্যটকরা। মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ কাতারে বিশ্বকাপ আয়োজনের শুরু থেকেই এ বিষয়গুলো নিয়ে আলদা করে নজর দিয়েছিল ফিফা। তাই তাদের অনুরোধে দেশের প্রচলিত আইনকানুন অনেকটাই শিথিল করে কাতার প্রশাসন। সমর্থকদের মদ্যপানের অনুমতিও দেয় তারা।
কিন্তু এবারের বিশ্বকাপ আসর চলাকালীন পানীয়ের দাম শুনলে চক্ষু চড়কগাছ হয়ে যাবে আপনার। আধা লিটার বিয়ারের জন্য এবার একজন সমর্থককে গুণতে হবে ১৪ ইউএস ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫০০ টাকা। অথচ রাশিয়া আসরে এই পরিমাণ বিয়ারের দাম ছিল মাত্র ৬১৯ টাকা।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো জানাচ্ছে, বিয়ার খেয়ে যাতে কেউ বেসালাম না হয়ে যায়, সেজন্য একজনকে সর্বোচ্চ চার গ্লাস বিয়ার বিক্রি করার নিয়ম করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তবে, অ্যালকোহলিক পানীয়ের দাম বেশি হলেও, তুলনামূলক কম আছে নন অ্যালকোহলিক পানীয়ের মূল্য। এক গ্লাস রুট বিয়ার বা অন্য পানীয়ের জন্য সমর্থকদের পকেট থেকে খরচ হবে ৮৫০ টাকার মতো। আর সমপরিমাণ পানির জন্য খরচ করতে হবে ২৮০ টাকারও কিছু বেশি।
তবে, পাবলিক প্লেসে বিয়ার পান করার বিষয়ে এখনও কঠোর অবস্থায় কাতার। কোনো অবস্থাতেই এটা করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তারা। গ্যালারিতেও পান করতে পারবেন না কেউ। নিরাপত্তারক্ষী বেষ্টিত বিশেষ জায়গায় শুধু অ্যালকোহল পান করা যাবে। বিয়ারের এ মূল্য হতাশ করেছে ইউরোপিয়ান দর্শকদের। ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি বিয়ার বিক্রি করা হয় এমিরেটস স্টেডিয়ামে, ৭৮০ টাকায়। কিন্তু সেটাও কাতারের তুলনায় অনেক কম। এ অবস্থায় ম্যাচ ডে ছাড়া কাতারে অবস্থান করা নিয়ে দোটানায় ভুগছেন সমর্থকরা।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, বিয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্রতিটি স্টেডিয়ামের চারপাশের টিকিটযুক্ত পরিধির মধ্যে বিয়ার পরিবেশন করবে, যেখানে বিয়ারের মূল্য নির্ধারণ করা থাকবে। আগামী রবিবার থেকে কাতারে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপটি প্রথম কোনো মুসলিম দেশে অনুষ্ঠিত হবে যেখানে মদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ফিফা ফ্যান জোনে বিয়ারের দাম উপসাগরীয় আরব দেশে বিলাসবহুল হোটেলে বার চার্জের সাথে সঙ্গতিপূর্ণ, সেখানে একটি বিয়ারের দামও কমপক্ষে প্রায় ৫০ রিয়াল। মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জানিয়েছে, অ্যালকোহল কেনার জন্য ২১ বছরের বেশি বয়সী হতে হবে এবং তার জন্য যথার্থ ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে। একজন ব্যক্তি চারটি বিয়ার সর্বোচ্চ কিনতে পারবেন।
আরো পড়ুন:
ওমানের জাতীয় দিবসের বাকি ২ দিন, উদযাপনে
ওমানে বিশ্বকাপের ছোঁয়া, মাস্কাটে পৌঁছেছে জার্মান
কাতার বিশ্বকাপে সেবা দিবে ৮ হাজার বাংলাদেশি
প্রবাসী কর্মীকে চাকরীচ্যুত করায় পৌনে দুই লাখ
ওমানের আল খয়েরে পুলিশের কঠোর অভিযান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















