নিজ এলাকা অর্থাৎ বসবাসের আশপাশ দূষিত করলে ২০০ রিয়াল জরিমানা করা হবে বলে সতর্ক করেছে ওমানের মাস্কাট মিউনিসিপালিটি। ১০ নভেম্বর নর্দমার পানি রাস্তার উপরে প্রবাহিত হওয়ার কারণে মাস্কাট পৌরসভার এক ব্যক্তিকে ২০০ রিয়াল জরিমানা করা হয়। একইসাথে এক দিনের মধ্যে তাকে জরিমানা পরিশোধ এবং তাৎক্ষণিক ভাবে নর্দমার লাইন ঠিক করার জন্য বলা হয়।
নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে জানানো হয়, পরিবেশের ক্ষতি হয় এমন কিছু করলে ২০০ ওমানি রিয়াল জরিমানা করা হবে। মাস্কাটের রুই, আল খয়ের, মাতরাহ সহ বেশকিছু অঞ্চলে খোঁজ নিয়ে জানাগেছে, সময়মত নর্দমার টাংকি পরিষ্কার না করার ফলে অনেক সময় ময়লা পানি ট্যাংকির বাহিরে এসে আশেপাশে নোংরা করে। যা পরিবেশের জন্য ক্ষতিকর।
আর তাই এসব ক্ষেত্রে কঠোর মাস্কাট পৌরসভা। সবাইকে তাদের আবাসিক প্রাঙ্গণ পরিষ্কার এবং স্বাস্থ্যকর রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই কাজে ব্যর্থ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীকে জরিমানা করা করা হবে এমন হুশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।
আরো পড়ুন:
পাকিস্তানের বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা দিল ওমান
প্রবাসীদের জরিমানা বৃদ্ধি করে দ্বিগুণ করলো
ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজান শুরুর সম্ভাব্য তারিখ
সিআইপি নির্বাচিত হচ্ছেন ৬৭ প্রবাসী, সংখ্যায় দ্বিতীয়
ক্ষোভ আর অভিমানে হুন্ডিতে ঝুঁকছেন প্রবাসীরা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















