কুয়াকাটায় রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় চুরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। মহিপুর থানা পুলিশ জানায়, কুয়াকাটার খাজুরা বাহামকান্দা গ্রামে সড়কের পাশে রোববার সকালে বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে অজ্ঞাত একটি লোক মৃত পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মৃতদেহের শরীরের চামরা অধিকাংশ ঝলসানো ছিল। এসময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে পুলিশ।
মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের মৃতদেহ উদ্ধারের কথা স্বীকার করে জানান, অজ্ঞাত মৃতদেহটি শনাক্তের চেষ্টা এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















