মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, দেশটির রাজধানী মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রফিকুল ইসলাম(৪৫), বুধবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় রাত ১১টা ২০মিনিটে তিনি মৃত্যুবরন করেন। এর আগে গত ১৫ অক্টোবর তার ব্রেইন স্ট্রোক হয়েছিল।

রফিকুল ইসলামের দেশের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে। তিনি দীর্ঘ ১০ বছর ধরে মালদ্বীপ প্রবাসী। তিনি একটি কনস্ট্রাকশন কোম্পানিতে সাইট সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে দেশের বাড়ি ও মালদ্বীপ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে প্রবাসী স্বজনদের সঙ্গে সহকর্মী ও রাজনৈতিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে যান।
আরো পড়ুন:
বাংলাদেশের উন্নয়নের প্রশংসায় সৌদি মন্ত্রী
আমিরাতে ক্ষুদ্র ব্যবসায় বিনিয়োগে আগ্রহী হচ্ছেন প্রবাসীরা
কুয়েতে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ফাইনাল রাউন্ডে নির্বাচিত তিন
পায়ুপথে স্বর্ণ এনে বিমানবন্দরে দুই প্রবাসী গ্রেফতার
ওমান থেকে বিমানের ফ্লাইট বিপর্যয়, ভোগান্তিতে শতাধিক প্রবাসী
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















