ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারিক তার নিজের রাজপ্রসাদ বাইত আল বারকাতে শপথ পাঠ করালেন ওমান বিনিয়োগ সংস্থার প্রধান আবদুল সালাম বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল-মুর্শিদীকে।
আরও পড়ুনঃ ওমানে করোনা সুস্থতার হার দ্বিগুণ
মহামান্য সুলতান হাইথাম বিন তারিক এর আগে ওমান বিনিয়োগ কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়ে একটি রয়্যাল ডিক্রি জারি করেছিলেন। সেই ডিক্রিতে ওমান বিনিয়োগ কর্তৃপক্ষের জন্য একজন প্রধান অফিসার নিয়োগের বিষয়টি যুক্ত ছিলো। উল্লেখিত রয়্যাল ডিক্রির অনুচ্ছেদ এক অনুযায়ী, আবদুল সালাম বিন মোহাম্মদ বিন আবদুল্লাহ আল মুর্শিদীকে ওমান বিনিয়োগ কর্তৃপক্ষের প্রধান হিসাবে একজন মন্ত্রীর পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরও দেখুনঃ ওমানে বাংলাদেশ দূতাবাসের সামনে প্রবাসীদের বিক্ষোভ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















