ওমানে অবৈধ তামাক জাতীয় দ্রব্য বিক্রির অভিযোগে একজন প্রবাসীকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। মঙ্গলবার দক্ষিণ আল বাতিনা পৌরসভা অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, ওমানের আল-মুসেনা অঞ্চল থেকে গতকাল বিভিন্ন অবৈধ তামাক দ্রব্য বিক্রির অপরাধে একজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসের তিনটি জেনেটিক্স উদ্ভাবন করেছে ওমান
স্থানীয় সুত্রে জানাগেছে, দীর্ঘদিন যাবত অত্র অঞ্চলে এই ব্যক্তি রয়্যাল সিগারেট, পান পরাগ, গুটকা ও পান সহ নানা অবৈধ তামাক জাতীয় পণ্য বিক্রি করতো।
আরও দেখুনঃ মধ্যপ্রাচ্য থেকে ২৮ হাজার প্রবাসী ফিরবেন শিগগিরই
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















