করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ওমান ডাটা পার্ক কোম্পানি তাদের প্রযুক্তিগত নেটওয়ার্ক ও প্রধান সিস্টেমগুলির পুনরায় ফরম্যাট করে কাজের ভিন্নতা নিয়ে আশা শুরু করেছে। রবিবার ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে: “কোভিড -১৯ মোকাবেলায় সুপ্রিম কমিটির সিদ্ধান্তের সাথে মিল রেখে ওমান ডাটা পার্ক কোম্পানিটি বেশ কয়েকটি সরকারী সংস্থা ও ব্যাংকে নতুন ফরম্যাটে কাজ করা শুরু করেছে। ওমানে করোনা সংক্রমিত যেন না হয় সেই জন্যই তাদের কাজের ধরন পরিবর্তন করেছে বলে জানিয়েছে ওমান ডেটা পার্ক সংস্থার কর্তৃপক্ষরা।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















