নিজের দুই শিশু সন্তানকে ফ্লাইওভার থেকে ফেলে দিয়ে হত্যা করেছেন এক বাবা। এরপর তিনি নিজেও সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে পাঁচ বছর বয়সী আরেক শিশুকে ফ্লাইওভার থেকে ফেলে দেওয়া হলেও সে ভাগ্যক্রমে বেঁচে যায়। ২ আগস্ট এমন হৃদয়বিদারক ঘটনা ঘটেছে মালয়েশিয়া দেসা জায়া নামক অঞ্চলে।
দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়, এক সন্তানকে কোলে করে ফ্লাইওভারে হেঁটে যান ওই ব্যক্তি। এ সময় অন্য দুই সন্তান ওই ব্যক্তির সঙ্গে হেঁটে যাচ্ছিল। তিন সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়ার কিছুক্ষণ পর ঝাঁপ দেন তিনিও। ঐ জায়গার উচ্চতা ছিল ২০ মিটার।
জানা গেছে, এ ঘটনায় ওই ব্যক্তি ছাড়া ৮ বছর বয়সী মেয়ে ও ছয় বছর বয়সী ছেলে নিহত হয়েছে। আর পাঁচ বছর বয়সী ছেলে ২০ মিটার উঁচু থেকে পড়েও বেঁচে যায়। ধারণা করা হয়, কোলে করে এই শিশুকেই নিয়ে গিয়েছিলেন ওই ব্যক্তি। তাকেই প্রথমে ছুঁড়ে ফেলেন তিনি। কিন্তু শিশুটির ভাগ্য ভালো হওয়ায় ঘাসের ওপর গিয়ে পড়ে। তবে বেঁচে গেলেও মারাত্মক আহত হয়েছে শিশুটি। সে এখন একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন।
আরো পড়ুন:
বিমানবন্দরে প্রবাসীদের ‘ভিআইপি’ সেবা দেওয়ার দাবি
দীর্ঘ ছয় মাস পর আমিরাতে কমল জ্বালানি তেলের দাম
ওমানের মাস্কাটে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা সহ এক নারী যাত্রী আটক
নিষিদ্ধ মাদক পাওয়ায় জাকার্তা থেকে বাংলাদেশি কূটনীতিক প্রত্যাহার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















