নিজ খরচে দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের তালিকা করতে দূতাবাসগুলোকে নির্দেশ দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। কোনো প্রবাসী চাইলেই দেশে ফেরত আসতে পারবেন বলে জানিয়েছেন মন্ত্রী। দীর্ঘদিন বন্ধের পর রবিবার (৩১-মে) অফিস খোলার প্রথম দিন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, প্রবাস থেকে নিজ খরচে দেশে ফেরত আসতে ইচ্ছুক এমন প্রবাসীদের তালিকা দিতে দূতাবাস গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী বলেন, “আমাদের দেশের পাসপোর্ট হোল্ডার আমাদের দেশের নাগরিক, ওর যেভাবে পাসপোর্ট নিয়ে বিদেশে যাওয়ার অধিকার আছে, ফেরত আসারও ওর অধিকার আছে, ওটা আমি কিন্তু আটকাতে যাবোনা।” এসময় মন্ত্রী সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বলেন, “যারা যারা নিজ খরচে আসতে চায়, তারা যে যেই দেশে আছে, সেই দেশের দূতাবাসে যেয়ে রেজিস্ট্রেশন করুন, যে আমরা নিজের খরচে দেশে যেতে চাই। যখন একটা ইকনোমিক সংখ্যা হয়ে যাবে, তখন আমরা নেক্সট স্টেপে যাবো, এবং ফ্লাইটের ব্যবস্থা করবো।”
একপর্যায়ে মন্ত্রী বলেন, এটি শুধুমাত্র প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপর নির্ভর করেনা, প্রবাসীদের ফেরত আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর অনেকটা নির্ভর করে। এরপরেও প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেছেন যে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাপ করে প্রবাসীদের কিভাবে দ্রুত দেশে ফেরত আনা যায়, সেজন্য একটা সার্কুলার দেওয়া হবে এবং তা প্রতিটি দূতাবাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজের মাধ্যমে জানানো হবে।
এসময় মন্ত্রী আরও বলেন, “তাদের (প্রবাসীদের) ফেরত আনতে এয়ারলাইন্স অনেক আছে, ওমানের মাস্কাট, দুবাই এইসব দেশ থেকে প্রবাসীদের ফেরত আনতে আমাদের বাংলাদেশী বিভিন্ন মালিকানাধীন বিমান পরিবহন কোম্পানির মাধ্যমেই ফ্লাইটের ব্যাপারে আমারা আলাপ করবো।”
আরও পড়ুনঃ ওমানের বুরাইমি থেকে অসংখ্য প্রবাসী গ্রেফতার
যেসকল প্রবাসী দেশ থেকে বৈধভাবে বিদেশ যাওয়ার পর নানা কারণে অবৈধ হয়েছেন, দেশে ফেরত আসার ক্ষেত্রে তারা অগ্রাধিকার পাবেন বলে জানাগেছে। তবে যারা ফেরত আসতে চান, তাদের অবশ্যই বৈধ পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি থাকতে হবে। সেইসাথে নজর রাখতে হবে দূতাবাসের ওয়েবসাইট অথবা ফেসবুক পেইজে। যখনই মন্ত্রণালয় থেকে সার্কুলার দেওয়া হবে, তখনই দূতাবাসের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















