প্রায় পাঁচ বছর সম্পর্কের পর সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আলিয়াকে বিয়ে করলেন রণবীর কাপুর। গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ঘনিষ্ঠজনদের নিয়ে বান্দ্রার ‘বাস্তু’ আবাসনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই জুটি। এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আলিয়ার বাবা মহেশ ভাট ও রণবীর কাপুরের দুইটি মন ছোঁয়া ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে।
রণবীরকে বুকে নিয়ে কাঁদলেন শ্বশুরতার প্রথমটিতে রণবীরের বুকে মাথা রেখে আছেন মহেশ ভাট, অপরটিতে পরস্পরকে আলিঙ্গন করছেন দুইজনে। ছবিতে রণবীরের ঠোঁটে হাসি থাকলেও মহেশ ভাটকে জড়িয়ে রয়েছে বিষণ্ণতা। শ্বশুর-জামাইয়ের এই ছবি শেয়ার করে পূজা ভাট লিখেছেন, ‘শব্দের কী প্রয়োজন যখন একজনের ক্ষমতা রয়েছে মন থেকে কথা বলবার এবং অন্যজনের সেটা বোঝবার?’

মহেশ ভাট ও সোনি রাজদানের দুই মেয়ে আলিয়া ভাট ও শাহিন ভাট।অপরদিকে মহেশ ও তার প্রথম স্ত্রী কিরণ ভাটের দুই সন্তান পূজা ও রাহুল ভাট। মহেশের দুই পক্ষের সন্তানই আলিয়ার বিয়েতে উপস্থিত ছিলেন।
আরো পড়ুন:
পবিত্র কোরআন শরীফ কীভাবে ছাপা হয়?
কাতারে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশি হাফেজ
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ
সবাই আমার স্ত্রীকে চোরের বউ বলে আমাকে জামিন দেন
ওমানে বাড়লো প্রবাসীদের ওয়ার্ক পারমিটের মেয়াদ
পাসপোর্ট অফিসে কোটি টাকার ঘুষ বাণিজ্য, অনুসন্ধানে দুদক
প্রবাসী বন্ডে কমছে মুনাফার হার
তুরস্কের হায়া সোফিয়ায় ৮৮ বছরে প্রথম তারাবি হতে চলেছে
হিজাব ইস্যুতে মেয়েদের টার্গেট করা হচ্ছে: মিস ইউনিভার্স
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















