সৌদি আরবের দাম্মাম এলাকায় সড়ক দুর্ঘটনায় সাইদুল হক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে ডুবাই রোডে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাইদুল হক ফেনী সদর উপজেলার আক্রামপুর গ্রামের আবু সওদাগর বাড়ির মাহমুদুল হকের ছেলে। নিহতের পরিবার জানায়, গত ৪ মাস আগে ছুটি শেষে সৌদিতে ফিরে যায় সাইদুল হক। বৃহস্পতিবার রাতে তার মৃত্যুর খবর পেয়ে আমরা হতবাক হয়ে গেছি।
সৌদিতে অবস্থানরত একই এলাকার প্রবাসী নুরুল আবসার জানান, আমার ভাই সোহাগ খবর পেয়ে স্থানীয় হাসপাতালে গিয়ে সাইদুলের মরদেহ শনাক্ত করেন। সাইদুল গাড়িচালক ছিলেন। দুর্ঘটনার সময় সামনে ও পেছন থেকে তার গাড়িটি ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার জানান, সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইদুল হক নামের এক যুবকের মৃত্যুর খবর আমি শুনেছি। পরিবারের পক্ষ থেকে আবেদন করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
আরো পড়ুনঃ
প্রবাসীদের মাঝে সহজ শর্তে ঋণ দেওয়া শুরু
কেউ কর্মীদের স্বার্থের কথা বললেন না, মালয়েশিয়ায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর ক্ষোভ
ওমানের সালালায় এক বাংলাদেশী প্রবাসীর আত্মহত্যা!
ভ্যাকসিনের নতুন তালিকা প্রকাশ করলো ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
বাংলাদেশের দ্বিতীয় শ্রম বাজার মধ্যপ্রাচ্যের দেশ ওমান
ওমান যেতে ভিসা লাগবে না কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের
৮ দিন বন্ধ থাকার ফের চালু হলো ই-পাসপোর্টের অনলাইন আবেদন
ওমানে বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















