ওমানের ধোফার প্রদেশের দিলকুত নামক এলাকার সমুদ্র সৈকতে একটি নৌকায় অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিখোঁজ একজন ক্রু সদস্যের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)।
আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “ধোফার প্রদেশের কোস্ট গার্ড পুলিশের মাধ্যমে নিখোঁজ ক্রুর সন্ধানে খোঁজ চালিয়ে যাওয়া হচ্ছে। উলেখ্যঃ গত বৃহস্পতিবার দিলকুত এলাকার সমুদ্র সৈকতে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করেছে পুলিশ। যারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ। উদ্ধারকৃতরা সবাই এশিয়ান নাগরিক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















