ওমানে করোনাভাইরাস নিয়ন্ত্রণে এবং পবিত্র ঈদ কে কেন্দ্র করে কঠোর অবস্থানে দেশটির সুপ্রিম কমিটি। কমিটির দেওয়া স্বাস্থ্যবিধি অমান্য করলেই জেল ও মোটা অংকের জরিমানার আইন রয়েছে দেশটিতে। ওমানে ঈদের প্রথম দিনেই স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অপরাধে ১৩৬ জনকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ।
সোমবার (২৫-মে) রয়েল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, করোনাভাইরাস মোকাবেলায় দেশটির সুপ্রিম কমিটি বেশ কিছু নির্দেশনা দিয়েছে ওমানের সাধারণ মানুষের জন্য। যেগুলো মেনে না চললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সুপ্রিম কমিটি। কিন্তু সম্প্রতি এই সিদ্ধান্ত লঙ্ঘনের অপরাধে ঈদ-উল ফিতরের প্রথম দিনেই ১৩৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ।
মাস্কাট কর্তৃপক্ষ জানিয়েছে, আল আনসাবের ক্রিকেট খেলায় অংশগ্রহণের অভিযোগে ৩৪ প্রবাসীকে গ্রেপ্তার করে ওমান পুলিশ। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও ঘালা শিল্পাঞ্চলে নামাজ আদায়ের পর জনসমাগম করার দায়ে ৪০ জন কে গ্রেপ্তার করেছে এবং আল খুদের একটি বাসার ছাদে ঈদের অনুষ্ঠান করার দায়ে ১৩ জনকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ।
মাস্কাট এলাকার বাহিরে উত্তর আল শারকিয়াহতে উটের খেলা দেখার দায়ে কয়েকজন ওমানি নাগরিদের গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও ধোফার এলাকায় মাস্ক না পরার অপরাধে বেশ কয়েকজনকে গ্রেপ্তার ও জরিমানা করা হয়।
আরও পড়ুনঃ সৌদিতে শিথিল হচ্ছে লকডাউন, চালু হচ্ছে ফ্লাইট
সেইসাথে দেশটির আল দাখেলিয়া অঞ্চলে ৪৯ জন বহিরাগতকে ঈদের অনুষ্ঠানে উপস্থিত করার দায়ে তাদের সবাইকেই গ্রেপ্তার করা হয়। সুত্রঃ টাইমস অব ওমান
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















