ওমানে প্রায় ২ লাখের বেশি পদে কর্মী শূন্য রয়েছে বলে জানিয়েছে দেশটি শ্রম মন্ত্রণালয়। তাই চলতি বছরের দ্বিতীয়ার্ধে দেশের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হবে যাতে করে দেশের সকল সেক্টরে শূন্য পদে কর্মীদের নিয়োগ প্রদান করা সম্ভব হয়।
দেশটির শ্রম মন্ত্রী মাহাদ বাউইন জানিয়েছেন, “দেশের বিশেষায়িত, প্রযুক্তিগত এবং মাঝারি পেশাসহ প্রায় তিন হাজারের বেশি পেশা রয়েছে যেখানে দেড় থেকে দুই লাখ শূন্য পদে কর্মী নিয়োগ করা যেতে পারে।
তাই এই শূন্য পদে দ্রুত কর্মী নিয়োগ করার জন্য যৌথ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও শিক্ষাক্ষেত্র থেকে শ্রমবাজারে প্রবেশের দক্ষ কর্মী তৈরি করতে বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কাজ করছে শ্রম মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















