ওমানে সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘনের অভিযোগে সাতজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আরওপি অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলেছে, “দর্জির দোকান খোলার অভিযোগে মাস্কাটের আল কোরিয়াত নামক অঞ্চল থেকে সাত প্রবাসীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এদিকে, মাস্কাটের একটি এলাকা থেকে আরও তিনজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে ওমান পুলিশ। সেলুনের দোকান খোলার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানাগেছে। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নিয়েছে ওমান পুলিশ।”
ওমানে মহামারি করোনায় পূর্বের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে আজ। দেশটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ঘন্টায় ৪৬৩ জন নতুন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনিবার মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে বলা হয় যে, নতুন আক্রান্তদের মধ্যে ২১০জন ওমানি নাগরিক এবং বাকি ২৫৩ জনই প্রবাসী। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,২৫৭ জন সুস্থ ১,৮৪৮ জন্য এবং মৃত্যু মোট ৩৪ জন।
আরও পড়ুনঃ প্রবাস টাইম প্রতিভার সন্ধানের ফলাফল
এদিকে আসন্ন পবিত্র ঈদকে কেন্দ্র করে কঠোর অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওমানজুড়ে বসবাসকারী সকল নাগরিকদের আবাসিক ভবন, অফিস স্থাপনাসহ সরকারী এলাকায় সর্বদা মাস্ক পরার নির্দেশনা দিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এই নির্দেশনা না মানলে তাদের সর্বোচ্চ এক হাজার ৫০০ রিয়াল জরিমানা করা হবে। রয়েল ওমান পুলিশ (আরওপি) থেকে মেজর মুধর আল মাজরুই এই তথ্য জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















