ওমানে চুরির অভিযোগে ৩ জনকে আটক করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ “আরওপি”। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, উত্তর আল বাতিনাহ প্রদেশে চুরি অভিযোগে এই তিন জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অত্র অঞ্চলের প্রায় ১২ টি দোকানে চুরি অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসময় তাদের অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে চুরি করা বিভিন্ন জিনিসপত্র জব্দ করে পুলিশ। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রয়্যাল ওমান পুলিশ দোকান মালিক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানকে তাদের সম্পত্তি সংরক্ষণের জন্য মনিটরিং, অ্যালার্ম ডিভাইস ইন্সটল করা এবং সতর্কতামূলক ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দিয়েছে।
এদিকে, ওমানের দক্ষিণ আল বাতিনাহ প্রদেশের একটি গাড়ীতে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসছে দেশটির সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ)। আজ এক বিবৃতিতে সিডিএএ জানিয়েছে, তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















