ওমানে বিপুল পরিমাণ অবৈধ তামাক দ্রব্য সহ ৩ জন প্রবাসীকে আটক করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আজ এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, ধোফার প্রদেশের কোস্টগার্ডের সহযোগিতায় এই ৩ প্রবাসীকে আটক করা হয়।

এ সময় তাদের থেকে ৩০ হাজার প্যাকেট তামাক দ্রব্য জব্দ করা হয়। চোরাচালানে ব্যবহৃত নৌকা সহ তামাক দ্রব্য জব্দ করেছে পুলিশ। তবে উক্ত টিন প্রবাসী কোন দেশের নাগরিক তা জানা যায়নি। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে ওমান পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















