বিজ্ঞাপন
Tuesday, March 3, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home ওমান

অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফ্লাইটেই অসুস্থ হয়ে পড়ছেন প্রবাসীরা

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Jan 5
পড়ুন: 2 মিনিটে
0
অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফ্লাইটেই অসুস্থ হয়ে পড়ছেন প্রবাসীরা
6
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বিমানবন্দরে প্রবেশকালেই দীর্ঘ সময়ের অপেক্ষা। কোনো কোনো ক্ষেত্রে এ অপেক্ষার প্রহর ১০-১২ ঘণ্টাও পেরিয়ে যাচ্ছে। অনেকটা বাধ্য হয়েই বিমানবন্দর এলাকার অস্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণ করতে হচ্ছে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের। এসব খাবার ও পানীয় খেয়ে ফ্লাইট চলাকালে উড়োজাহাজেই অসুস্থ হয়ে পড়ছেন তাদের অনেকে। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন গন্তব্যে গিয়েই। বিষয়টির মাত্রা এতটাই বেড়েছে, সম্প্রতি এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে ইউএই ও কাতার দূতাবাস। বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকরাও। এমনকি এ কারণে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বাংলাদেশের জন্য সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ারও আশঙ্কা রয়েছে।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় দিনে সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের। যাত্রার ছয় ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করতে হচ্ছে ইউএইগামী কর্মীদের। আবার বিমানবন্দরে প্রবেশের সময়ও লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে। বাড়তি যাত্রীর চাপে করোনা সনদ পরীক্ষা, বোর্ডিং কার্ড ও ইমিগ্রেশনেও লম্বা লাইন। এ অবস্থায় ফ্লাইট ধরতে পারবেন না, এমন আতঙ্কে বিদেশগামী কর্মীদের বেশির ভাগই বিমানবন্দরে আসছেন যাত্রার ১০-১২ ঘণ্টা আগে। আর্থিক সংগতি না থাকায় অপেক্ষার এ দীর্ঘ সময়ে অস্বাস্থ্যকর খাবার ও পানীয় গ্রহণে বাধ্য হচ্ছেন তারা।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

probashir taxi

আরওপড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ থেকে রওনা দেওয়ার পর মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাওয়া শ্রমিকরা ডায়রিয়া, পেটে ব্যথা, বমি ও কলেরাজনিত রোগে আক্রান্ত হচ্ছেন। বেশকিছু শ্রমিক উড়োজাহাজের মধ্যেই অসুস্থ হয়ে পড়ছেন। গন্তব্যস্থলে গিয়ে বিমানবন্দরে বা কাজে যোগ দেয়ার পরও অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলছে, মহামারীর প্রাদুর্ভাব সত্ত্বেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর বাংলাদেশী শ্রমিকের চাহিদা বাড়ছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বহির্বিশ্বে এখন বাংলাদেশী শ্রমিকের চাহিদাই সবচেয়ে বেশি। তবে এর মধ্যেই মধ্যপ্রাচ্যগামী কর্মীদের এভাবে অসুস্থ হয়ে পড়ার বিষয়টি দেশের শ্রমবাজার নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি করছে।

বিশেষ করে দুটি গন্তব্যের বাংলাদেশী শ্রমিকদের মধ্যে এ অসুস্থ হয়ে পড়ার প্রবণতা বেশি। দেশ দুটি হলো ইউএই ও কাতার। এই দুই দেশেরই দূতাবাস থেকে সম্প্রতি এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠিও দেয়া হয়েছে। এ বিষয়ে নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিষয়টি উদ্বেগের। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো দুটি রোগকে খুবই ভয় পায়। একটি হলো যক্ষ্মা, আরেকটি কলেরা। এখানে শ্রমিকদের মধ্যে কলেরার লক্ষণ দেখা যাচ্ছে। এ লক্ষণ আরো দেখা গেলে তারা হয়তো শ্রমবাজারই সাময়িকভাবে বন্ধ করে দেবে।

ইউএই ও কাতারের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে চিঠি পাওয়ার পর বিষয়সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে এরই মধ্যে বৈঠকও হয়েছে। সেখানে কিছু দিকনির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরকে দেয়া হয়েছে। পাশাপাশি সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে যারা বিদেশ যাবেন তারা বাংলাদেশ থেকে খাবার নিতে পারবেন না।

বিজ্ঞাপন

Probash Time

ধারণা করা হচ্ছে, বিমানবন্দরের আশপাশের হোটেল, রেস্তোরাঁ ও সেখানকার পানি থেকেই জীবাণু ছড়াতে পারে। এরই মধ্যে উত্তর সিটি করপোরেশনকে বিষয়টি বলা হয়েছে। তারা সেখান থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখবে।

এ বিষয়ে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বণিক বার্তাকে বলেন, বিদেশগামী প্রবাসী কর্মীরা অধিকাংশই আসেন ঢাকার বাইরের জেলাগুলো থেকে। করোনা পরীক্ষাসহ নানা কারণে যাত্রার অনেক আগেই তারা ঢাকায় আসেন। যাত্রাপথে বা ঢাকায় আসার পর তারা যেসব জায়গার খাবার খেয়ে থাকেন, সেখানে কোনো সমস্যা থাকতে পারে। আবার বিমানবন্দরে এসেও অনেকে আশপাশের রেস্টুরেন্টগুলোর খাবার খান, যা অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যকর নয়। অনেকে আবার খাবার নিয়েও বিমানবন্দরে প্রবেশ করেন। যেকোনো জায়গা থেকেই সমস্যাটি তৈরি হতে পারে। এ কারণে সিদ্ধান্ত হয়েছে, এখন থেকে যারা বিদেশ যাবেন, তারা বাংলাদেশ থেকে খাবার নিতে পারবেন না।

প্রসঙ্গত, গত ১০ ডিসেম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কারকাজ চলছে। এজন্য প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত সব ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে। এ অবস্থা চলবে আগামী ছয় মাস। এতে বিমানবন্দরের ফ্লাইট পরিচালনা কার্যক্রমে বিপর্যয় নেমে এসেছে। যাত্রীচাপ অস্বাভাবিকভাবে বেড়েছে। অন্যদিকে ইউএই সরকারের শর্ত অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর থেকে যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে যাত্রীদের করোনা পরীক্ষা করাতে হচ্ছে। করোনা পরীক্ষা করাতে এসেও তাদের দীর্ঘ লাইনের ভোগান্তি পোহাতে হচ্ছে।

আবার রাতে ফ্লাইট বন্ধ থাকায় যাদের সকালে ফ্লাইট রয়েছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা বাধ্য হয়ে অনেক আগেই এসে উপস্থিত হচ্ছেন বিমানবন্দরে। কোনো কোনো ক্ষেত্রে তাদের ১২ ঘণ্টা বা তার বেশি সময় ধরে বিমানবন্দরে অপেক্ষার প্রহর গুনতে দেখা যায়। বিমানবন্দরের দুর্বল ব্যবস্থাপনার কারণে এসব যাত্রীকে রাত কাটাতে হচ্ছে টার্মিনালেই। তাদের বেশির ভাগকেই খাওয়া-দাওয়া করতে হচ্ছে বিমানবন্দরের আশপাশের হোটেল-রেস্তোরাঁগুলো থেকে, যার অধিকাংশই অস্বাস্থ্যকর।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম আকতারুজ্জামান বণিক বার্তাকে বলেন, বিদেশগামী প্রবাসী কর্মীরা অর্থাভাবের কারণেই বিমানবন্দরের আশপাশের ছোট রেস্টুরেন্টগুলো থেকে খাবার খাচ্ছেন। তারা যে পানি খাচ্ছেন, সেটিও জীবাণুমুক্ত নয়। অস্বাস্থ্যকর খাবার ও পানীয় খেলে তার প্রভাব মূলত ৫ থেকে ২০ ঘণ্টার মধ্যেই দেখা যায়। এ কারণে কেউ কেউ উড়োজাহাজেই অসুস্থ হয়ে পড়ছেন। বাকিরা গন্তব্যে পৌঁছে অসুস্থ হচ্ছেন। বিদেশীগামী কর্মীদের উচিত এসব খাবার না খেয়ে ভালো কোম্পানির রুটি ও কলা খাওয়া। এজন্য বেশি অর্থও ব্যয় হয় না। দুই ঘণ্টা পর পর কলা খেলে পেট যেমন ভরা থাকে, তেমনি শক্তিও পাওয়া যায়। পাশাপাশি চেষ্টা করতে হবে বোতলজাত মিনারেল পানি খাওয়ার।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, বিমানবন্দরসহ সর্বত্রই ভেজাল ও নিম্নমানের খাবারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। আমাদের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত অভিযান চালাচ্ছেন। বিমানবন্দরের বাইরের রেস্তোরাঁগুলোয়ও আমাদের অভিযান চলমান আছে। ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার পাওয়া গেলে জরিমানা করা হচ্ছে। এ ব্যাপারে আমরা কাউকে ছাড় দিই না। সূত্রঃ দৈনিক বনিক বার্তা

 

আরো দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: airportdhaka airportomanoman newsprobas timeprobash timeআক্রান্তএয়ারপোর্টওমানওমান নিউজওমান প্রবাসীওমানের আজকের খবরওমানের খবরওমানের নিউজপ্রবাসপ্রবাস টাইমপ্রবাসী

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল
প্রবাস

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post