চলমান করোনা মহামারিতে ওমান সহ গোটা বিশ্বজুড়ে দৈনিক শনাক্ত এবং মৃত্যু দুটোই বেড়েছে। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে আজ নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৬৯জন। গতকালের তুলনায় আজ শনাক্ত বেড়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী দেশটিতে আজ হাঁসপাতালে ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা দুটোই বেড়েছে।
দেশটিতে বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫ হাজার ১৭৪ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৩১৪ জন। এখন পর্যন্ত দেশটিতে সর্বমোট মৃতের সংখ্যা ৪ হাজার ১১৪ জন। আজ হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ জন।
বর্তমানে সমগ্র ওমানের হাঁসপাতালে করোনায় চিকিৎসাধীন আছেন ১০ জন রোগী এবং আইসিইউতে আছেন ২ জন। গত ২৪ ঘন্টায় নতুন সুস্থ রোগীর সংখ্যা ২৩ জন। তবে গত দেড় মাস যাবত করোনায় মৃত নেমেছে ১ জনে। এ ছাড়াও গত দুইমাস যাবত দেশটির সুস্থতার সূচক অবস্থান করছে ৯৮.৫ শতাংশে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















