মহামারী করোনার নতুন ধরন ওমিক্রন মোকাবেলায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। এখন থেকে দেশটির সরকারী প্রতিষ্ঠানে সাধারণ জনগণের প্রবেশে সীমাবদ্ধতা জারি করেছে।
চলতি বছরের ৩ জানুয়ারী থেকে শুরু হওয়া করোনা টিকা গ্রহণ করা নাগরিকদের এই সিদ্ধান্ত মেনে চলতে হবে। তবে যে সকল নাগরিকদের টিকা গ্রহণ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাদের এই নিয়ম মেনে চলার প্রয়োজন নেই। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম এই তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি উপসাগরীয় দেশগুলোতে সেপ্টেম্বরের পর থেকে করোনা সংক্রমণের হার অনেকটাই কমে গিয়েছিলো। তবে চলতি মাস থেকে ফের ঊর্ধ্বমুখী রয়েছে মধ্যপ্রাচ্যের বেশকিছু দেশে করোনায় নতুন শনাক্তের সংখ্যা।
দেশটিতে গত ২৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ২৮৫ জন নাগরিক নতুনভাবে করোনায় আক্রান্ত হয়েছিলো। তবে এখন পর্যন্ত ওমিক্রন ভেরিয়েন্টে নতুন করে কয়জন আক্রান্ত হয়েছে তার সঠিক তথ্য প্রকাশ না করলেও, দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, পহেলা ডিসেম্বর থেকে কিছুটা বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের মাত্রা।
দেশটির গত নভেম্বরের মধ্যেই শতভাগ নাগরিকদের করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে সক্ষম হয়েছে। একই সাথ ওমিক্রন সংক্রমণ রোধে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ প্রদান করা শুরু করেছে আমিরাত সরকার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।






















