ওমানের মাস্কাট প্রদেশের সকল প্রবাসীদের করোনা টিকা প্রদানের লক্ষ্যে প্রদেশটির বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ টিকাকেন্দ্র স্থাপন করেছে পৌরকর্তৃপক্ষ। মঙ্গল ও বুধবার প্রবাসীদের টিকা দেওয়ার লক্ষ্যে এই ভ্রাম্যমাণ টিম কাজ করবে।
এক বিবৃতিতে মাস্কাট প্রদেশের স্বাস্থ্য পরিষেবার চেয়ারম্যান জানিয়েছেন, “প্রবাসীদের বিনামূল্যে করোনা টিকা প্রদানের লক্ষ্যে এই টিম গঠন করা হয়েছে। প্রদেশটিতে যে সকল প্রবাসী করোনার প্রথম ও দ্বিতীয় টিকা গ্রহণ করতে ইচ্ছুক, তারা আজ এবং কাল ভ্রাম্যমাণ কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবেন।
সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত এই কেন্দ্রগুলোতে টিকা গ্রহণ করতে পারবে প্রবাসীরা। কেন্দ্রগুলো হলো: কোরিয়াতের আল সাহিল স্বাস্থ্য কেন্দ্র, আল আমিরাত, আল মাবেলা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, সিব সুক, মাতরাহ সুক, হামরিয়াহ এবং সারাদি মেডিকেল ফিটনেস সেন্টার।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















