ওমানের ৫১ তম জাতীয় দিবস উপলক্ষে ২ দিনের ছুটি ঘোষণা করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। দূতালয় প্রধান নাহিদ ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে, আগামী রবি ও সোম অর্থাৎ ২৮ এবং ২৯ নভেম্বর দুইদিন দূতাবাসের সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ চারদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে বেসরকারি সেক্টরের জন্য ছুটি থাকছে তিনদিন। সরকারি সেক্টরে আগামী ১ ডিসেম্বর (বুধবার) থেকে ছুটি শুরু হয়ে শেষ হবে (৪ ডিসেম্বর) শনিবার। রোববার কাজে ফিরবে।
আর বেসরকারি সেক্টরে ছুটি থাকবে বুধবার (১ ডিসেম্বর) থেকে (৩ ডিসেম্বর) শুক্রবার বার। ছুটি শেষে (৪ ডিসেম্বর) শনিবার আবার কাজ শুরু হবে। সংযুক্ত আরব আমিরাতে মন্ত্রীসভা থেকে এ ছুটির দিন ঘোষণা করা হয়। এক বিবৃতিতে, সংযুক্ত আরব আমিরাতের ৫০তম জাতীয় দিবস উপলক্ষে স্থানীয় ও আমিরাতে অবস্থানরত অভিবাসীদের মন্ত্রীসভা উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















