ওমানে মাদক চোরাচালানের অভিযোগে ৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আটককৃতদের কাছথেকে প্রায় দুইশো কেজির বেশি বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। বুধবার এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, স্পেশাল টাস্ক ফোর্সের সহযোগিতায় আল দাখিলিয়াহ প্রদেশে চার চোরাচালানকারীকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটককৃত চারজনই এশিয়ান নাগরিক বলে পুলিশ জানালেও তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।
বিবৃতিতে পুলিশ আরো জানিয়েছে, আটককৃতরা অবৈধভাবে সমুদ্রপথে মাদক নিয়ে ওমানে প্রবেশের চেষ্টা করছিলো। অপরদিকে দেশটির উত্তর আল বাতিনাহ প্রদেশ থেকে আরো দুইজনকে আটক করেছে কোস্টগার্ড পুলিশ। এ সময় তাদের থেকেও বিপুল পরিমাণ অবৈধ মাদক দ্রব্য জব্দ করে পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















