চলমান করোনা মহামারিতে ইউরোপের অনেক দেশ পুনরায় লকডাউনে যাচ্ছে। নেদারল্যান্ডসে টিকাদানের হার ৮৫ শতাংশ হলেও নতুন শনাক্তের রেকর্ড করছে দেশটিতে। এমতাবস্থায় বৈশ্বিক অবস্থা বিশ্লেষণে এক বৈঠক করেছে ওমান সুপ্রিম কমিটি।
সোমবার (১৫-নভেম্বর) কমিটির এক বৈঠকে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ড. মোহাম্মদ আল সাইদি বলেন, ওমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। তাই দেশে পুনরায় নতুন করে লকডাউন দেওয়ার প্রয়োজন নেই। তিনি বলেন,” দেশের অধিকাংশ নাগরিকদের করোনা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা হয়েছে। তাই বর্তমানে দেশে পুনরায় লকডাউনের চিন্তা করছে না সরকার।
সুপ্রিম কমিটির এক সংবাদ সম্মেলনে আল সাইদি বলেন, “দেশে করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হলেও এই সংক্রমণ যে কোনো সময় বেড়ে যেতে পারে। তাই সকল নাগরিকদের সুপ্রিম কমিটির স্বাস্থ্যসর্তকতা মেনে চলতে হবে।
এখনো অনেক নাগরিক বিভিন্ন অনুষ্ঠানে আলিঙ্গন বা করমর্দন করছেন যা কোনো ভাবেই উচিত নয়। এছাড়াও মসজিদ ও বিভিন্ন উপাসনায় নাগরিকদের সামাজিক দূরত্ব মেনে চলা ও স্বাস্থ্য সর্তকতা মেনে চলার আহ্বান জানান মন্ত্রী।
বৈঠকে ওমানের নাগরিক ও প্রবাসীদের সতর্কতামূলক ব্যবস্থা মেনে চলা এবং ক্যান্সার রোগী, বোনমেরু ট্রান্সফার, এইচআইভি রোগী ও ইমিউনোসপ্রেসিভ ওষুধ গ্রহণকারী রোগীদের দ্রুত ফাইজার টিকা গ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















