অবৈধভাবে সাগরে মাছ শিকারের অপরাধে ১০ প্রবাসীর ভিসা বাতিল করে ওমান ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির কৃষি মৎস্য ও পানি সম্পদ অধিদপ্তর। এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, আল দাখেলিয়া প্রদেশে অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১০ প্রবাসীকে গ্রেফতার করে হয়। ওমানের আইন লঙ্ঘন করে মাছ ধরার অপরাধে উক্ত দশ প্রবাসীকে জরিমানা করা হয় এবং সেইসাথে তাদের ভিসা বাতিল করে ওমান ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানাগেছে আটককৃত ১০ প্রবাসীর সবাই বাংলাদেশী নাগরিক। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে, ওমানে অবৈধভাবে প্রবেশকালে আজ ২০ জন অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, ওমানের উত্তর আল বাতিনা প্রদেশের শিনাস উপকূল দিয়ে ওমান প্রবেশের সময় তাদের গ্রেফতার করে কোস্ট গার্ড পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে আটককৃতরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















