করোনাভাইরাসে লন্ডনে আটকে পড়া ওমানের নাগরিক যারা নিজ দেশে ফেরত আসতে ইচ্ছুক তাদের জন্য সোমবার থেকে ফ্লাইট পরিচালনা করবে ওমান এয়ার। এ বিষয়ে রবিবার ওমান এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, “ওমান এয়ার আগামী সোমবার থেকে ওমানি নাগরিকদের নিয়ে আসার জন্য লন্ডনের হিথ্রো থেকে মাস্কাটে একটি ফ্লাইট পরিচালনা করবে। যারা এই ফ্লাইটে ভ্রমণ করতে ইচ্ছুক তারা ওমান এয়ারের টিকেট ক্রয়ের জন্য যোগাযোগ করুণ। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুণ uk.res@omanair.com এই ঠিকানায়।
আরও পড়ুনঃ ৭ম-পর্ব, সোমবার, রাত ৯টার প্রতিযোগীদের তালিকা
বিবৃতিতে আরও বলা হয়, কেবল যেসকল যাত্রীদের ভবনের অনুমতি রয়েছে তারা ভ্রমণ করতে পারবেন। এছাড়াও ভ্রমণে অবশ্যই ফেস মাস্ক পরা বাধ্যতামূলক ও সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















