ওমানের বেশ কিছু জায়গায় প্রবাসী নাগরিকদের জমি ক্রয় ও রিয়েল এস্টেটের মালিকানা নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির সরকার। এই জায়গাগুলোতে প্রবাসী নাগরিকদের কোনো জমি থাকলে তা ওমানি নাগরিকদের কাছে হস্তান্তর করতে নির্দেশ দেওয়া হয়েছে। হস্তান্তরের এই সময়সীমা আজ ৩১ অক্টোবর শেষ হচ্ছে বলে জানিয়েছে দেশটির আবাসন ও নগর পরিকল্পনা মন্ত্রণালয়।
রবিবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের কিছু জায়গায় প্রবাসীদের জমি ও রিয়েল এস্টেটের মালিকানা থাকা নিষিদ্ধ করে আইন পাশ করেছে ওমান সরকার। এই নিষিদ্ধ জায়গায় কোনো প্রবাসী নাগরিকের জমি থাকলে,
তা আজকের মধ্যেই ওমানি নাগরিকদের কাছে হস্তান্তর করতে হবে। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর মন্ত্রণালয় ওই সব জমি ও রিয়েল এস্টেট হস্তান্তরের ক্ষেত্রে আইন অনুযায়ি পদক্ষেপ নিবে বলে হুশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















