সাইক্লোন শাহিনের কারণে দীর্ঘদিন বন্ধের পর অবশেষে পুনরায় শুরু হলো প্রবাসীদের মাঝে বিনামূল্যে ভ্যাকসিন কার্যক্রম। ওমানের মাস্কাট সহ বেশকিছু প্রদেশে গত সপ্তাহ থেকে চালু এই কার্যক্রম শুরু করা হলেও এখন থেকে দেশটির বন্দর নগরী সোহার অঞ্চলেও এই কার্যক্রম শুরুর করা জানিয়েছে প্রদেশটির স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তর।
আজ শনিবার এক বিবৃতিতে অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রবিবার অর্থাৎ ৩১শে অক্টোবর সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত সোহার মেডিকেল ফিটনেস সেন্টারে চলবে এই টিকাদান কার্যক্রম। অত্র অঞ্চলের যে সকল প্রবাসী করোনা ভ্যাকসিন গ্রহণ করতে ইচ্ছুক,
তাদেরকে দ্রুত তারাসুদ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে অনুরোধ জানিয়েছে অধিদপ্তর। সেইসাথে নিবন্ধনের সময় প্রবাসীদের মোবাইল নম্বর ও রেসিডেন্স (পতাকা) কার্ডের একটি অনুলিপি প্রদান করতে হবে বলে জানিয়েছেন প্রদেশটির স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের মহাপরিচালক।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















