ওমানের আল ওস্তা এবং ধোফার প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ধূলিঝড়সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার এক বিবৃতিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, “ওমান সাগরের উপকূলীয় এলাকায় আজ সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।
এই এলাকাগুলোতে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ধোফার ও আল ওস্তা প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ধূলিঝড় হতে পারে। আরব সাগরের উপকূলীয় অঞ্চলের কিছু এলাকায় গভীর রাত ও ভোরের দিকে কুয়াশা পড়বে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















