ওমানে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে এই ভাইরাসের সংক্রমণ শূন্যের কোটায় নিয়ে আসতে হলে দ্রুত দেশটির সকল নাগরিক ও প্রবাসীদের ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে হবে। আর সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে ওমান সরকার।
সম্প্রতি ফাইজার ও বায়োনটেকের এক বিবৃতি উল্লেখ করে দেশটির স্বাস্থ্য-বিভাগ জানিয়েছে, “মানবদেহে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ ৯৫.৬ শতাংশ কার্যকর। তাই দ্রুত দ্বিতীয় ডোজের জন্য ভ্যাকসিনের অপেক্ষা না করে বুস্টার ডোজ গ্রহণ করতে পারে নাগরিকরা। এতে দেশের সকল নাগরিকদের দ্রুত ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।”
ওমান টিভি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, “ফাইজার এবং বায়োনটেক কোম্পানি তাদের ক্লিনিক্যাল ট্রায়াল বিশ্লেষণ করে জানিয়েছে যে, করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ মানবদেহে ৯৫.৬ শতাংশ কার্যকর। তাদের ক্লিনিক্যাল ট্রায়ালে ১৬ প্রায় ১০ হাজার নাগরিক অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছে ওমান টিভি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















