পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে ৩২৮ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন মহামান্য সুলতান হাইথাম বিন তারিক। আজ (১৮-অক্টোবর) ওমান নিউজ এজেন্সি (ওএনএ) জানিয়েছে,
“মহানবী হযরত মোহাম্মাদ সা: এর জন্মদিন উপলক্ষে সুলতান ৩২৮ জন বন্দিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন।
সাধারণ ক্ষমা পাওয়া ৩২৮ জনের মধ্যে ১০৭ জন বিদেশি নাগরিক রয়েছে।” তবে এর মধ্যে কতজন বাংলাদেশী নাগরিক রয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, “সাধারণ ক্ষমা পাওয়া বন্দিদের আজকের মধ্যেই কারাগার থেকে মুক্ত করা হবে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















