ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কেউ সৌদি আরবে অবস্থান করলে দেশটির কর্তৃপক্ষ ৫০ হাজার রিয়াল পর্যন্ত জরিমানা, ছয় মাসের জেল এবং বহিষ্কারের মতো কঠোর শাস্তির বিধান করেছে।
২০২৫ সালের হজ মৌসুম আসন্ন, এই পরিস্থিতিতে সৌদি কর্তৃপক্ষ ভিসার মেয়াদোত্তীর্ণদের উপর কঠোর এই জেল-জরিমানার বিধান ঘোষণা করেছে।
মঙ্গলবার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
সৌদি প্রেস এজেন্সি কর্তৃক প্রকাশিত এক বিবৃতিতে হজ ও ওমরাহ নিয়ন্ত্রণকারী নিয়মকানুন এবং নির্দেশিকা মেনে চলার গুরুত্বের উপর বিশেষভাবে জোর দিয়েছে সৌদি আরব কর্তৃপক্ষ।
আরও দেখুন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















