দুবাই পুলিশ তাদের চৌকস গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির দক্ষ প্রয়োগের মাধ্যমে ‘সিক্রেট হাইডআউটস’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করে, যেখানে ১৮৪ কেজি হাশিশ উদ্ধার করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা মাদক চক্রের গোপন আস্তানায় হানা দিয়ে দুই এশীয় প্রবাসী ব্যক্তিকে গ্রেপ্তার করেন।
দুবাই পুলিশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, ব্রিগেডিয়ার তাহের ঘারিব আল ধাহেরি জানান, একটি আন্তর্জাতিক মাদক চক্র আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নতুন কৌশলে মাদক ব্যবসা পরিচালনা করছিল। চক্রটি আন্তর্জাতিক ফোন নম্বর ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে মাদকের প্রলোভনমূলক বার্তা পাঠাতো।
#فيديو | #شرطة_أبوظبي تضبط شخصين آسيويين بحوزتهم 184 كيلوجرامًا مواد مخدرة
التفاصيل :https://t.co/IA0o9uuiuu pic.twitter.com/NEhanLwbYJ
— شرطة أبوظبي (@ADPoliceHQ) March 6, 2025
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নির্দিষ্ট আমিরাতে অভিযান চালিয়ে অপরাধীদের হাতে-নাতে ধরে ফেলে। বিশেষ কৌশলে লুকানো মাদকদ্রব্য উদ্ধার করতে গিয়ে দেখা যায়, মার্বেল পাথরের সিলিন্ডারের ভেতরে চতুরতার সঙ্গে হাশিশ লুকিয়ে রাখা হয়েছিল। পুলিশের ধারণা, দীর্ঘদিন ধরে এই অভিনব পদ্ধতি ব্যবহার করে চক্রটি অবৈধ ব্যবসা চালিয়ে আসছিল।
গ্রেপ্তারকৃত দুই প্রবাসী ব্যক্তিকে বিচার বিভাগের হাতে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সফল অভিযান মাদক চোরাচালানের বিরুদ্ধে দুবাই পুলিশের দৃঢ় অবস্থানের প্রমাণ এবং অপরাধীদের জন্য এক কঠোর বার্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















