সৌদি আরবের আল-হাসা অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস, রিয়াদ বিশেষ কন্সুল্যার ও কল্যাণ সেবা প্রদান করছে।
📅 সেবা প্রদানের তারিখ:
🔹 ০৭ ও ০৮ মার্চ ২০২৫
🕗 সময়: সকাল ৮টা থেকে বিকাল ৪টা
📍 স্থান: কাউসুর আল-কাওয়াকেব ফার্ম (আজিজ ক্লিনিকের পাশে), আল-হাসা
প্রদত্ত সেবাসমূহ:
✅ ই-পাসপোর্ট সেবা প্রদান
✅ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন (ফি: ১৩০ রিয়াল)
✅ হুরুবপ্রাপ্ত কর্মীদের এক্সিটের জন্য সুপারিশপত্র প্রদান (বিনামূল্যে)
✅ ইকামা এক্সপায়ারড কর্মীদের এক্সিট আবেদন গ্রহণ (বিনামূল্যে)
✅ পাসপোর্ট নবায়ন আবেদন গ্রহণ (ফি: ১২৫ রিয়াল – ৫ বছরের মেয়াদ)
✅ জরুরি ট্রাভেল পারমিট ইস্যু
✅ সোনালী ব্যাংকের একাউন্ট খোলা ও বন্ডে বিনিয়োগসহ অন্যান্য ব্যাংকিং সেবা (বিনামূল্যে)
গুরুত্বপূর্ণ ঘোষণা
যারা গত ১৭-১৮ জানুয়ারি ২০২৫ তারিখে আল-হাসা ট্যুরে ই-পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তাদের পাসপোর্ট ৭-৮ মার্চ ২০২৫ তারিখের ট্যুরে বিতরণ করা হবে।
🔗 লোকেশন: গুগল ম্যাপে দেখুন
⚠️ সকল প্রবাসী বাংলাদেশিদের এই বিশেষ সেবাগ্রহণের সুযোগ কাজে লাগানোর অনুরোধ করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















