প্রায় দীর্ঘ ৬ মাস পর অবশেষে ওমানের আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা একশোর নিচে নামলো আজ। মঙ্গলবার (১৭-আগস্ট) ওমান স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত হয়েছে ১৭৩ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২২০ জন।
যা আক্রান্তের তুলনায় ৪৭ জন বেশি। গতকালের চেয়ে আজ আক্রান্ত কমেছে ৪১ জন। হাঁসপাতালে নতুন ভর্তি রোগী কমেছে ৪ জন, আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৯ জন এবং হাঁসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা কমেছে ৫ জন।
মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী আজ নতুন মৃতের সংখ্যা ৮ জন। গত ২৪ ঘন্টায় সমগ্র ওমানের হাঁসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা মাত্র ২৪ জন। এখন পর্যন্ত মোট আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যা ৯৮ জন এবং হাঁসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন সর্বমোট ২৩৯ জন।
আরো পড়ুনঃ
যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা
করোনা রোগীকে স্পর্শ করলেই করোনা হয় না
যেভাবে সরকারি অনুদান পাবেন প্রবাসীরা
বিদেশে মারা গেলে ক্ষতিপূরণ আদায় করবেন যেভাবে
ওমান ও বাংলাদেশ সরকার অনুমোদিত করোনা ভ্যাকসিনের তালিকা
দেশটিতে বর্তমানে সুস্থতার সূচক অবস্থান করছে ৯৬.১ শতাংশে। বর্তমানে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ৫৮১ জন এবং সুস্থ রোগীর সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৯২২ জন। মোট মৃতের সংখ্যা ৪ হাজার ৭ জন। গত দুই সপ্তাহ যাবত দেশটির সুস্থতার সূচক ঊর্ধ্বমুখী রয়েছে।
একইসাথে হাঁসপাতালে নতুন ভর্তি এবং আইসিইউতে ভর্তি রোগীর সংখ্যাও নিম্নমুখী রয়েছে। ইতিমধ্যেই দেশটির বেশ কয়েকটি হাঁসপাতাল রোগী শূন্য হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এভাবে পরিস্থিতি উন্নতি হলে খুব শীঘ্রই করোনা মুক্ত হবে ওমান এমনটি মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















