বিজ্ঞাপন
Wednesday, March 11, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

সমন্বয়ক পরিচয়ে মাদরাসার অধ্যক্ষের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Jan 1
পড়ুন: 1 মিনিটে
0
সমন্বয়ক পরিচয়ে মাদরাসার অধ্যক্ষের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি
51
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথিত সমন্বয়ক ওমর ফারুক শুভর বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। নানা কেলেঙ্কারির দায়ে সাময়িক বরখাস্ত ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে স্বপদে বহাল রাখার আশ্বাস দিয়ে এ চাঁদা দাবি করেন তিনি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চাঁদা দাবির ১৫ মিনিট ১২ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

ভাইরাল ওই কল রেকর্ডে শোনা যায়, ওমর ফারুক শুভ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের ও হামজা মাহবুবের কথা বলে অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। যেখানে মধ্যস্থতাকারী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের শিক্ষার্থী ফেনীর সন্তান আজিজুর রহমান রিজভীর নাম উল্লেখ করেন তিনি।

আরওপড়ুন

বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-মুখপাত্র তানিফা নিহত

হান্নান মাসউদের ওপর হামলা: বিএনপির উদ্দেশে যা বললেন সারজিস

বিজ্ঞাপন

অধ্যক্ষের সঙ্গে কথোপকথনে শুভ বলেন, ‘আপনি (অধ্যক্ষ) আমার ওস্তাদ মানুষ, আমি আপনাকে কী বলবো। কোন মেয়ের গায়ে নাকি আপনি হাত দিয়েছেন। এটি সেন্ট্রালে অভিযোগ করা হয়েছে। সেন্ট্রাল থেকে আমাকে বলা হয়েছে। আজকেও রিজভী ভাই ফোন দিয়েছে। বলেছে, শুভ মিটিংয়ের পর তোমাকে আব্দুল কাদের আর হামজা ভাই কী বলছে তুমি তো দেখেছো? তুমি আব্দুল কাদের আর হামজা ভাইকে বলো আমরা একটা অ্যামাউন্ট দিয়ে দেব, এগুলা নিয়ে ওরা (কাদের-হামজা) বিভিন্ন জায়গায় মতবিনিময় সভা করবে, ওখানে ভাড়ার জন্য ব্যবহার করবে। আজকেও আমাকে ফোন দিয়েছে, এজন্য আপনাকে ফোন দিয়েছি। এখন আপনি বলেন, আমি কি আপনাকে গত এক মাস কল দিয়েছি? দেই নাই। আমার আগ্রহ ছিল না। এখন কেন দিয়েছি, তারা বলছে এজন্য দিয়েছি। টাকাতো আর আমার পকেট থেকে দেওয়া সম্ভব না। আমি ১ হাজার, ২, ৪ ও ৫ হাজার টাকা দিতে পারব। কিন্তু এক-দুই, পাঁচ লাখ টাকা তো আর দেওয়া সম্ভব না।

শুভ বলেন, ‘আপনি যাদের প্রিয় মনে করেন তারা আসলে আপনার প্রিয় না। আপনাকে আরও আপডেট জানাব। বেশি দিন না, সামনের মাসের (জানুয়ারি) ১৫ তারিখের আগেই সেরে ফেলব। আমি সব দিয়ে চেষ্টা করতেছি। সরাসরি কাউন্টার দিচ্ছি। আমি আলিয়াতে নিয়মিত ক্লাস করব। আপনিও আসবেন। আমি ট্রু করলে সবাই বিড়ালের মতো চলে যাবে। মারা লাগবে না, চোখ রাঙালেই হবে। আমার সঙ্গে শুধু কেন্দ্রীয় সমন্বয়ক না, ড. ইউনূসের সঙ্গেও হোয়াটসঅ্যাপে কথা হয়। আমি একজন সমন্বয়ক। সেন্ট্রালে লিড দিয়ে থাকি। উপদেষ্টাদের সঙ্গেও যোগাযোগ হয়। আর আপনাকে যেটা বলছি, ওটা করলে করবেন, না করলে জানিয়ে দেবেন। কারণ আমি তাদের না করে দিতে হবে।’

কথোপকথনে অধ্যক্ষ মাহমুদুল হাসান পদ ফিরে পেতে কত টাকা লাগবে এমন প্রশ্ন করলে শুভ বলেন, ‘হুজুর সে (রিজভী) আমারে বলেছে পাঁচ। আমি বলেছি, আস্তাগফিরুল্লাহ, হুজুরের মাসিক বেতনই ৩৫-৪০ হাজার টাকা। হুজুর এক বছরের বেতন দিলেও ৫ লাখ টাকা হবে না। তাছাড়া হুজুর গত দুই মাস অফিসও করতে পারছেন না। বেতনও বন্ধ। আমারে কল দিয়ে বলেছে, ৫ লাখ নাও, হামজা-কাদেরকে পাঠাব।

অধ্যক্ষ কত লাগবে আবারও প্রশ্ন করলে শুভ বলেন, ‘৩ লাখ টাকা লাগবে বলেছে। সে (রিজভী) বলছে, এটা কাদের ভাই ও হামজা ভাইকে দিয়ে দেবে। তাহলে আপনার আর সমস্যা হবে না। হুজুর বুঝিয়েন, এরা সেন্ট্রাল সমন্বয়ক। আমি তো তাদের সাথে টকিংয়ে যেতে পারি না। আমি কিছু বললে আমারেও বহিষ্কার করে দেবে, তখন আমি কিছু করতে পারব? কারণ এখন তাদের ক্ষমতা। আর আমারে যদি বহিষ্কার করে তাহলে আপনার প্রতি স্ট্রিমরোলার চলবে। আর সেন্ট্রালে যারা আছে তারা জামায়াত সমর্থিত। আর আমাদের নাহিদ ভাই (তথ্য উপদেষ্টা) বিএনপি করে। নাহিদের বাবা মির্জা আব্বাসের সঙ্গে ২৪ নম্বর ওয়ার্ডে যুবদল করে। নাহিদের যে পিএস আছে সে সারাক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করে। আমি আপনার জন্য নাহিদের সঙ্গে সর্বোচ্চ লবিং করতেছি। ওস্তাদ হিসেবে বলতেছি, আমার কোনো চাওয়া-পাওয়া নেই।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জানতে চাইলে আজিজুর রহমান রিজভীবলেন, ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় অংশ নিতে আসা কেন্দ্রীয় সমন্বয়কদের নিয়ে শহরের একটি কমিউনিটি সেন্টারে সভা হয়েছিল। সেখানেই ওমর ফারুক শুভর সঙ্গে প্রথম ও শেষ দেখা হয়। পরবর্তীতে শুভ বিভিন্ন সময় আমাকে ফোনকলে, মেসেজ দিয়ে ফেনীর কমিটিতে তার নাম ওপরে দেওয়ার জন্য বলতেন। তার ধারণা ছিল আমিই কমিটি দেব। এছাড়া আমি সমন্বয়ক না, আন্দোলনও করেছি ঢাকায়। এ ফোনকলের বক্তব্যের সঙ্গে তার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি।

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হামজা মাহবুব বলেন, ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছি। ফেনীতে আন্দোলনের পরবর্তীতে আমাদের কোনো কমিটি নেই। তারা আন্দোলনের সমন্বয়ক হিসেবেই এখনো কাজ করছেন। কমিটি না থাকায় এই মুহূর্তে অভিযুক্ত শুভর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এজন্য তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা চলছে।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে ওমর ফারুক শুভ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্য সুপার এডিট করা। এটি আমার কণ্ঠ না। ইতোমধ্যে আমার কাজের মাধ্যমে ফেনীতে জনপ্রিয় হয়ে গেছি। সেজন্য আমাকে হেয় প্রতিপন্ন করতে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কিছু লোক ষড়যন্ত্র করছে। চাঁদাবাজির এই ধরনের ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই।

এর আগে গত ৩ অক্টোবর ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. মো. আবু হানিফা স্বাক্ষরিত একটি চিঠিতে বিধি অনুযায়ী ফেনী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে বলা হয়েছে। একইদিন অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে সাময়িক বরখাস্ত করে মাদরাসার শিক্ষক গাজী মীর ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দিয়ে একটি চিঠি দেওয়া হয়। তদন্তে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মেরও সত্যতা পাওয়া গেছে।

এদিকে আগস্টে আন্দোলনে শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে জড়িত থাকায় ওমর ফারুক শুভকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সহ-সমন্বয়ক পদ থেকে বহিষ্কার করা হয়। তারপরও বিগত কয়েক মাস ধরে জেলার অন্য সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে ‘সমন্বয়ক’ পরিচয় দিয়েই শুভকে বিভিন্ন কর্মসূচি ও সভা-সমাবেশে অংশ নিতে দেখা গেছে।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: চাঁদা দাবীবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসমন্বয়ক

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post