বিজ্ঞাপন
Monday, February 16, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home জাতীয়

করোনার মধ্যে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাস

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
May 25
পড়ুন: 2 মিনিটে
0
ব্ল্যাক ফাঙ্গাস নিয়ন্ত্রণে কঠোর সতর্কবস্থায় ওমান

ফাইল ছবিঃ

11
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

করোনা মহামারির শুরুর দিকে এর গতিপ্রকৃতি সম্পর্কে অনেক কিছুই অজানা ছিল বিজ্ঞানীদের। তবে বিজ্ঞানীরা ধীরে ধীরে করোনা সংক্রমণের অনেক কিছুই উদ্‌ঘাটন করতে সমর্থ হয়েছেন। ফলে আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় অক্সিজেনের গুরুত্ব, রক্তজমাট বাঁধার মতো জটিলতা নিরসনে অ্যান্টিকোয়াগুলেন্ট ইত্যাদির ব্যবহার শুরু হয়।

এখন পর্যন্ত অ্যান্টিবায়োটিক বা কোনো কার্যকর অ্যান্টিভাইরাস–জাতীয় ওষুধের তেমন একটা সফলতা না পাওয়ার বিষয়টিও পরিষ্কার হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনি রোগ ইত্যাদি কোমর্বিডিটি থাকা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি বেশি। তাই এদিকে নজর দেওয়া জরুরি হয়ে দাঁড়ায়।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

সম্প্রতি এসব নানামুখী জটিলতার মধ্যে নতুন যে জটিলতা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটি হলো, কালো ছত্রাক (ব্ল্যাক ফাঙ্গাস) বা মিউকরমাইকোসিস। ভারতে সম্প্রতি আক্রমণাত্মক দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বিভিন্ন প্রসঙ্গের সঙ্গে আকস্মিকভাবেই আলোচনায় এসেছে একধরনের ছত্রাকের সংক্রমণ, যা অন্ধত্ব ও মৃত্যুঝুঁকি হিসেবে আতঙ্ক সৃষ্টি করছে।

আরওপড়ুন

আকর্ষণীয় বেতনে ভিডিও এডিটর নেবে প্রবাস টাইম

আকর্ষণীয় বেতনে ভিডিও এডিটর নেবে প্রবাস টাইম

বিজ্ঞাপন

কালো ছত্রাক বা মিউকরমাইকোসিস কী
মিউকরমাইকোসিস হলো একধরনের ছত্রাক বা ফাঙ্গাস। অন্ধকার স্যাঁতসেঁতে পরিবেশ, আর্দ্রতাপ্রবণ ও নাতিশীতোষ্ণ আবহাওয়া ছত্রাকের বিকাশের অনুকূল পরিবেশ। জৈবপদার্থ, যেমন খাবার ইত্যাদিতে এরা খুব সহজেই জন্মাতে পারে। ৩০ থেকে ৫০ শতাংশ আর্দ্রতায় যেমন সহজেই জন্মায়, তবে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, অর্থাৎ রেফ্রিজারেটরে এরা কম বৃদ্ধি পায়।

ছত্রাকগুলো দেখতে গাছের ডালপালার মতো বিন্যস্ত থাকে এবং এদের গায়ে একধরনের স্পোর বা গুটির মতো দেখা যায়। যদিও এটি খালি চোখে দেখা যায় না, তবে একজায়গায় বংশবৃদ্ধি করে অনেক বেশি বিস্তৃত হলে খালি চোখে দেখা যেতে পারে। কালো রঙের স্পোরগুলা হলো একধরনের সূক্ষ্ম গুটির মতো অংশ, যা বংশবৃদ্ধিতে সহায়ক। স্পোরগুলো আসলে ছত্রাকের প্রজনন অঙ্গ। এই স্পোরগুলো ফুলে রেণুর মতো বাতাসে ভেসে বেড়াতে পারে। অতিবেগুনি (আল্ট্রাভায়োলেট) রশ্মিতে এগুলো নষ্ট হয় না।

 

বিজ্ঞাপন

সংক্রমণ প্রক্রিয়া
মিউকরমাইকোসিসের স্পোরগুলো যখন বাতাসে ভেসে বেড়ায়, তখন নিশ্বাসের সঙ্গে শ্বাসনালিতে প্রবেশ করে। প্রাথমিক অবস্থায় হালকা একটু অ্যালার্জি বা প্রদাহের সৃষ্টি করে। তবে দীর্ঘসময় ধরে বিদ্যমান থাকলে এবং দেহের রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে দ্রুত বাড়তে থাকে। স্পোরগুলো শাখা–প্রশাখার মতো বিস্তার লাভ করে ক্রমে অগ্রসর হতে থাকে এবং একসময় নাকের সাইনাস, চোখ বা চক্ষুকোটরের গভীরে ছড়িয়ে পড়ে।

ছত্রাকটির ভয়াবহ দিক হলো, এটি রক্তনালির গায়েও বিস্তারলাভ করতে পারে এবং একপর্যায়ে রক্তনালিকে ব্লক বা বন্ধ করে দেয়। ফলে রক্তসঞ্চালনবঞ্চিত কোষ বা টিস্যুগুলো ধ্বংস হয়ে যায়। এই ধ্বংসযজ্ঞে মিউকরমাইকোসিস নিসৃত একধরনের টক্সিনও বিশেষ ভূমিকা পালন করে থাকে। বিষয়টি এতই ভয়ংকর যে তা চোখ, চেখের পাতার মতো নরম অংশ, এমনকি চক্ষুকোটর, নাক ও চোয়ালের হাড়কেও ক্ষয় করে দিতে পারে। চক্ষুকোটর থেকে সরাসরি এটি মস্তিষ্ককে সংক্রমিত করতে পারে।

 

করোনা ও কালো ছত্রাক
ছত্রাকটি স্বাভাবিক অবস্থায় খুব একটা ঝুঁকিপূর্ণ নয়। তবে যাঁদের দেহে রোগ প্রতিরোধক্ষমতা বা ইমিউনিটি কম, যেমন এইচআইভি, ডায়াবেটিসে আক্রান্ত, ক্যানসারের চিকিৎসাধীন, অঙ্গ প্রতিস্থাপন করা, বিশেষ করে কিডনি, যকৃৎ ইত্যাদি সংযোজন করা ব্যক্তি, সর্বোপরি স্টেরয়েড ব্যবহারকারীরা এই মিউকরমাইকোসিসের জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যক্তির কেউ করোনাভাইরাসে আক্রান্ত হলে দেহে রোগপ্রতিরোধ ক্ষমতার আরও দুই ধাপ অবনমন ঘটে।

করোনাভাইরাস দেহের ইমিউনিটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে থাকে। তার ওপর করোনার চিকিৎসায় বিভিন্ন মাত্রায় এবং মেয়াদে স্টেরয়েড ব্যবহারের কারণে রোগপ্রতিরোধ ক্ষমতার আরও এক ধাপ অবনমন ঘটে। ফলে খুব সহজেই মিউকরমাইকোসিসের সংক্রমণটি ভয়াবহ রূপ নেওয়ার সুযোগ পায়।

 

সতর্কতা
করোনা চিকিৎসায় স্টেরয়েড ব্যবহারে ঝুঁকিপূর্ণ ব্যক্তির ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সুবিবেচনার সঙ্গে স্টেরয়েড ব্যবহার করতে হবে।

করোনা রোগীর চোখের বা নাকের আশপাশে কালো সংক্রমিত স্পট, নাকে রক্তক্ষরণ, চোখ বা নাকের আশপাশের ত্বকে টিস্যুক্ষয় দেখা দিলে বা হঠাৎ দৃষ্টিশক্তি কমে গেলে বা চোখ ফুলে গেলে সতর্ক হতে হবে। এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত নাক কান গলা বিশেষজ্ঞ এবং একজন চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

আক্রান্ত বা ক্ষতস্থান থেকে কোষের নমুনা (টিস্যু স্যাম্পল) নিয়ে বায়োপসি করে মিউকরমাইকোসিস শনাক্ত করা যায়।

মিউকরমাইকোসিস শনাক্ত হলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। এর চিকিৎসা হলো এমফেটারিসিন–বি, যা শিরায় প্রয়োগ করতে হয়।

করোনা চিকিৎসাধীন রোগীর বিছানাপত্র যথাসম্ভব পরিষ্কার রাখতে হবে এবং একই সময়ে পরিবেশের ওপর নজর রাখতে হবে।

ইতোমধ্যে রোগটি বাংলাদেশেও দুইজন কোভিড রোগীর শরীরের শনাক্ত হয়েছে। দেশের স্বাস্থ্য অধিদফতর এই রোগটি নিয়ে সতর্ক বার্তা জারির কিছুদিনের মধ্যে রোগটি শনাক্ত হয়।

নির্দেশিকা বলছে, ডায়াবেটিসের রোগী, ক্যান্সারের চিকিৎসা চলছে যাদের, স্টেরয়েড ব্যবহারকারী ও বেশি মাত্রায় কোভিড সংক্রমণ হওয়া ব্যক্তিদের ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের ঝুঁকি বেশি।

 

ব্ল্যাক ফাঙ্গাস রোগের উপসর্গ:

* নাক থেকে কালচে রক্তপাত বা তরল বেরোনো।
*নাক বন্ধ, চোখ খুলতে বা বন্ধ করতে সমস্যা।
* মুখ অসাড় হয়ে যাওয়া। চোয়াল নাড়াতে কষ্ট।
* অ্যালার্জির উপসর্গ: প্রাথমিক অবস্থায় সর্দি, হাঁচি–কাশি, চুলকানি ইত্যাদি।

প্রদাহজনিত উপসর্গ: সাইনোসাইটিসের লক্ষণ, যেমন মাথাব্যথা, নাক বন্ধ বা নাক দিয়ে পানি ঝরা ইত্যাদি।

কোষকলায় সংক্রমণ: চোখ আক্রান্ত হলে চোখ ফুলে যাওয়া বা চোখ লাল, দৃষ্টি সমস্যা ইত্যাদির সঙ্গে চোখের গভীরে তীব্র ব্যথা অনুভূত হয়। ফুসফুস আক্রান্ত হলে শ্বাসকষ্ট, সাইনাসের জটিলতায় নাক দিয়ে রক্ত ঝরার মতো উপসর্গ দেখা দিতে পারে। অনেক সময় চোখের পাতা বা নাকের উপরিভাগের ত্বকে কালো ক্ষত দেখা দেয়। টিস্যু ক্ষয়: এর প্রভাবে অঙ্গহানির মতো অবস্থার সৃষ্টি হয়।

 

উপসর্গ দেখা দিলে খেয়াল রাখতে হবে যেসব বিষয়:

* দিনের আলোয় নিয়মিত মুখের ভিতর আর নাক দেখতে হবে। কোথাও কোনও কালো জমাট ছোপ পড়েছে কি না নজর রাখতে হবে।
* দাঁত নড়বড় করছে কি না দেখতে হবে।

উপসর্গের পর সমস্যা হলে যা করতে হবে:

* চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
* নিয়মিত চিকিৎসা নিতে হবে।
*চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হবে।
* নিজে সিদ্ধান্ত নিয়ে ওষুধ খাওয়া যাবে না।

 

আরো দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: করোনাকরোনার মধ্যে নতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাসনতুন আতঙ্ক ব্ল্যাক ফাঙ্গাসপ্রবাস টাইমব্ল্যাক ফাঙ্গাসহোয়াইট ফাঙ্গাস

এ সম্পর্কিত আরও পড়ুন

বিমানবন্দরে দেশি বিদেশি যাত্রীদের শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা
জাতীয়

বিমানবন্দরে দেশি-বিদেশি যাত্রীদের শুল্ক ফাঁকি দেওয়ার চেষ্টা

April 22
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন প্রেস সচিব
জাতীয়

দেশের টাকা চুরি করে বিদেশে মোজ-ফুর্তি করছেন আওয়ামীলীগ নেতারা

April 21
Apbn
জাতীয়

ঢাকা এয়ারপোর্টে প্রায় কোটি টাকার স্বর্ণালঙ্কারসহ আটক ১

April 21
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমানের সুলতানি শাসনের ইতিহাস

ওমানের সুলতানি শাসনের ইতিহাস

April 9, 2022
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post